,

ভাঙা কাচের টুকরো তামিমের পেটে, দিতে হল ৪টি সেলাই

news-image

স্পোর্টস ডেস্ক : বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। দরজার কাচ ভেঙে তামিমের পেটে প্রবেশ করেছিল। এজন্য দিতে হয়েছে ৪টি সেলাই।

তবে বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।ঘটনাটি ঘটে গত বুধবার। তবে বিষয়টি প্রকাশ্যে আসেনি।

অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছিলেন তামিম-মুশফিকরা। দেখেশুনেই খেলছিলেন এ বামহাতি ওপেনার। তবে ব্যক্তিগত ২৯ রানে এসে দুর্ভাগ্যজনক রানআউটের শিকার হন।

এতে নিজের ওপরই নাখোশ ছিলেন তামিম। মাঠ থেকে বেরিয়ে ড্রেসিংরুমের সামনের বারান্দায় ওঠার সময় নিজের ব্যাট দিয়ে বাড়ি দেন দরজার কাচে।

কাচটা সামান্য ভাঙল। এরপর ড্রেসিংরুমে ঢোকার সময় কাচের দরজায় হাত দিয়ে ধাক্কা দিতেই সেটি ঝনঝন করে ভেঙে পড়ে।

তামিমও পড়ে যান সেই কাচের ওপরই। মাথায় হেলমেট আর পায়ে প্যাড না থাকলে হয়তো আরও ভয়ংকর কিছু হতে পারতো।

তবে ঘটনার সময় কিছু ভাঙা কাচের টুকরো পেটে ঢুকে যায়। এসময় বেশ কিছুক্ষণ তার শরীর থেকে রক্তক্ষরণ হয়।

সাংবাদিকদের কাছে নিজেই এই ঘটনার বর্ণনা দিয়েছেন দেশসেরা এ ওপেনার।

পেটে সেলাই নিয়েই চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরেছেন তামিম। আপাতত আর অনুশীলনে ফিরছেন না তিনি। চিকিৎসকরা তাকে চার থেকে পাঁচ দিন বিশ্রামে থাকতে বলেছেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের