,

চার ভাইসহ যুবলীগ নেতা আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

news-image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার জেলা পরিষদ সদস্য ও পেকুয়া উপজেলা যুবলীগ সভাপতি জাহাঙ্গীর আলম ও তার চার ভাইকে আটক করেছে র‌্যাব-৭। এসময় আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

রোববার সকাল ৬টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের চৌমুহনীস্থ বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটক চার ভাই হলেন, আলমগীর, আজমগীর, কাইয়ুম ও বাপ্পী। তারা পেকুয়া সদর ইউনিয়নের চৌমুহনী এলাকার রমিজ আহমদের ছেলে।

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক মেজর রুহুল আমিন বলেন, আগ্নেয়াস্ত্র মজুদের গোপন খবরের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় জাহাঙ্গীরের বাড়ির একটি কক্ষ থেকে দুটি দেশীয় তৈরি বন্দুক (এলজি), তার শয়নকক্ষ থেকে একটি একনলা (লম্বা) বন্দুক, দশ রাউন্ড তাজা গুলি ও নগদ ১৭ লাখ টাকা উদ্ধার করা হয়।

এদিকে তাদের গ্রেফতারের পর যুবলীগ নেতাকর্মী ও তাদের অনুসারীরা পেকুয়া চৌমুহনী ও বাজারে বিক্ষোভ মিছিল করছেন।তাদের দাবি, জাহাঙ্গীর ও তার চার ভাইকে ফাঁসানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের