,

নতুন করে জোড়া লাগছে সালমান-ক্যাটের প্রেম!

news-image

বিনোদন ডেস্ক : প্রেম নাকি ভেঙ্গে গিয়েছিল। কিন্তু ভাঙ্গা প্রেম জোড়া লাগতে কতক্ষণ? তেমনটাই নাকি হয়েছিল সালমান খান-ক্যাটরিনা কাইফের ক্ষেত্রে। তবে সেই ভাঙ্গা প্রেম জোড়া লাগানোটাই নাকি ভাল চোখে দেখেননি রোমানিয়ান মডেল য়ুলিয়া ভানটুর।

সালমানের সঙ্গে ক্যাটরিনা কাইফের সম্পর্ক ভেঙ্গেছে বেশ কয়েক বছর। সম্প্রতি আবুধাবিতে ‘টাইগার জিন্দা হ্যায়’-এর শুটিংয়ে নাকি ফের কাছাকাছি এসেছিলেন সালমান-ক্যাটরিনা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা বিভিন্ন ছবি দেখে বি-টাউনে নতুন করে তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়েছিল।

তবে এ নিয়ে সরাসরি মুখ খোলেননি তাঁরা। কিন্তু সালমানের ওপর সম্ভবত ভরসা রাখতে পারেননি য়ুলিয়া। এই মুহূর্তে আবুধাবিতে ‘টাইগার জিন্দা হ্যায়’-এর শেষ পর্বের শুটিং চলছে। সালমানেক পাহারা দিতে নাকি সেখানে যাচ্ছেন য়ুলিয়া!

নাম প্রকাশে অনিচ্ছুক ওই ছবির সঙ্গে যুক্ত এক ব্যক্তি ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন, সালমান-ক্যাটরিনা নিজেদের সম্পর্ককে অন্য স্তরে নিয়ে যেতে চান। ওঁদের আন্ডারস্ট্যানিডিং খুব ভাল। শুটিংয়ের পর ঘণ্টার পর ঘণ্টা একসঙ্গে বসে আড্ডা দেন। সলামান অনেক কথা বলেন। ক্যাটরিনা মন দিয়ে শোনেন। ব্যক্তিগত সম্পর্কে ভেঙ্গে যাওয়ার পর সালমানের কথাকে নাকি বিশেষ পাত্তা দিতেন না ক্যাটরিনা। তবে ফের ফিরেছে সু-সময়। য়ুলিয়া ও ক্যাটরিনা দু’জনেই জানেন কেউই সালমানের জীবনে অন্য কারও জায়গা নিতে পারবেন না।

সে কারণেই কি ইনসিকিওর্ড হয়ে সালমানের ছবির সেটে হাজির হচ্ছেন য়ুলিয়া? এই খবরের সত্যতার জন্য আরও কিছুটা দিন অপেক্ষা করতে হবে?

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের