,

৪৮ ঘণ্টার মধ্যে বিশেষ হজ ফ্লাইট চেয়ে রিট

news-image

হজযাত্রীদের চলমান অব্যবস্থাপনায় জড়িতদের বিষয়ে তদন্তসহ আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিশেষ হজ ফ্লাইটের নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়েছে। রোববার সকালে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ হাইকোর্টে এ রিট আবেদন করেন।

ধর্ম, বিমান ও পর্যটন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং হজ ক্যাম্পের একজনসহ মোট পাঁচজনকে রিট আবেদনে বিবাদী করা হয়েছে। এ ছাড়া রিট আবেদনে হজের এ চলমান সমস্যা সমাধানে পররাষ্ট্র মন্ত্রণালয়কে সৌদি আরবের সঙ্গে যোগাযোগ করার নির্দেশনা চাওয়া হয়েছে।

জানা গেছে, আজ দুপুর ২টার দিকে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দোস্তগীর ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি হতে পারে।

উল্লেখ্য, চলতি বছর সময় মতো ভিসা পাচ্ছেন না হজযাত্রীরা। হজযাত্রীর অভাবে এক পর এক বাতিল হচ্ছে হজ ফ্লাইট। সম্প্রতি ধর্মমন্ত্রী ২৮ হজ এজেন্সিকে ভিসার আবেদন করতে সময় বেধে দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে