,

বন্যায় রেললাইন ভেঙে বুড়িমারী-লালমনিরহাট ট্রেন যোগাযোগ বন্ধ

news-image

তিস্তা ও ধরলার পানিতে বুড়িমারী স্থলবন্দর-লালমনিরহাট রেলওয়ে লাইনের তিনটি স্থানে ভাঙন তৈরি হয়েছে। ফলে রবিবার (১৩ আগস্ট) সকাল থেকে এই রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ভাঙনের কারণে বুড়িমারী স্থলবন্দরে একটি লোকাল ট্রেন আটকা পড়েছে। অন্য সব ট্রেনের সিডিউল বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন বুড়িমারী রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুল মোত্তালেব।

জানা গেছে, শনিবার রাতে বুড়িমারী-পাটগ্রাম রেললাইনের পাটগ্রাম ব্র্যাক অফিস এলাকায় ধরলার পানির ধাক্কায় একটি রেলসেতুর পাশে রেলওয়ে লাইন সড়ক ভেঙে গেছে। একই রুটের হাতীবান্ধা রেলওয়ে স্টেশন থেকে হাতীবান্ধা আলিমুদ্দিন ডিগ্রি কলেজের মাঝামাঝি স্থানে তিস্তার পানির ধাক্কায় রেললাইন ভেঙে গেছে। এছাড়া এই রুটের পারুলিয়া-ভোটমারী রেললাইনের মাঝামাঝি স্থানেও তিস্তার পানির ধাক্কায় রেলওয়ে লাইন ভেঙে গেছে। ফলে এই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এই রেলওয়ে রুট সংস্কার না করা পর্যন্ত ট্রেন পরিচালনা করা সম্ভব নয় বলে জানিয়েছেন লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় সদর দফতরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল ইসলাম।
বন্যায় রেললাইন ভেঙে বুড়িমারী-লালমনিরহাট ট্রেন যোগাযোগ বন্ধ

এ ব্যাপারে জানতে চাইলে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ম্যানেজার নাজমুল ইসলাম বলেন, ‘ভয়াবহ বন্যায় লালমনিরহাট-বুড়িমারী স্থলবন্দর রেলওয়ে রুটের ৭৮ কিলোমিটার এলাকার মধ্যে তিনটি স্থানে ভেঙে গেছে। একটি লোকাল ট্রেন বুড়িমারী স্থলবন্দরে আটকা পড়ে আছে। অন্যসব ট্রেনের শিডিউল বাতিল করা হয়েছে। পানি নেমে যাওয়ার পর এ রুটের ভাঙা স্থানগুলো সংস্কার করে আবার ট্রেন সার্ভিস চালু করা হবে।’

তবে কবে নাগাদ ট্রেন সার্ভিস চালু করা সম্ভব হবে তা তিনি নিশ্চিত করে কিছু বরতে পারেননি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের