,

সুরেন্দ্র কুমার সিনহা হিন্দু নন : অপু উকিল

news-image

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার অপসারণ চাইলেন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা সাধারণ সম্পাদক অপু উকিল। তিনি বলেন, সুরেন্দ্র কুমার সিনহা হিন্দু নন। আমরা জানতে পারছি স্বাধীনতার সময় তিনি শান্তি কমিটিতে ছিলেন। এ শান্তি কমিটির প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য ছিলো হিন্দু নিধন। তাই একজন হিন্দু কিভাবে শান্তি কমিটিতে যোগ দেন? তিনি ষড়যন্ত্র করছেন। বিএনপি সুরে কথা বলছেন। আমরা তার অপসারণ চাই।

শনিবার বিকালে কৃষিবিদ ইস্টটিটিউট মিলনায়তনে যুব মহিলা লীগ আয়োজিত আলোচনা সভায় অপু উকিল এ কথা বলেন।

গত ৩ জুলাই সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে আপিল বিভাগ। ১ আগস্ট প্রকাশ হয় পূর্ণাঙ্গ রায়। এই রায়ে তিনি ষোড়শ সংশোধনীর বিষয়বস্তুর বাইরে গিয়ে শাসন ব্যবস্থা, সংসদ, নির্বাচন কমিশন, রাজনৈতিক সংস্কৃতি নিয়ে নানা কথা বলেন। সংসদকে অপরিপক্ক, অকার্যকর বলেও মন্তব্য করা হয় রায়ে। রায়ের পর্যবেক্ষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননার অভিযোগও করছে সরকার।

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম আগস্টের মধ্যে প্রধান বিচারপতিকে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। নইলে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুমকি দিয়েছেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, প্রধান বিচারপতি বঙ্গবন্ধুকে অবমাননার মত ধৃষ্টতা দেখিয়েছেন।

এরই মধ্যে সরকারের পক্ষ থেকে ‘অবমাননাকর’ মন্তব্য বাতিলে উদ্যোগ নেয়ার কথা বলা হয়েছে। সেই সঙ্গে সরকারসমর্থক আইনজীবীদের পক্ষ থেকে তিন দিনের কর্মসূচিও ঘোষণা করা হয়েছে।
যুব মহিলা লীগের সভাপতি নাজমা আকতারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশীদ, কার্যনির্বাহী সদস্য পারভীন জামান কল্পনা, মেরিনা জাহান, যুব মহিলা লীগের সহ-সভাপতি জাকিয়া পারভীন মনি, কোহেলী কুদ্দুস মুক্তি, যুগ্ম সাধারণ সম্পাদক খোদেজা নাছরীন, জেদ্দা পারভীন খান রিমি, সাংগঠনিক সম্পাদক সালমা ভূঁইয়া চায়না, শারমিন সুলতানা লিলি, শারমীন সুলতানা শরমী প্রমুখ।

 

আমাদের সময়.কম

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে