,

সিটিকে জয় এনে দিলেন আগুয়েরো

news-image

স্পোর্টস ডেস্ক : জয় দিয়েই প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু করলো ম্যানচেস্টার সিটি। আগুয়েরোর পর আত্মঘাতী গোলে এই মৌসুমে লিগে আসা ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনকে ২-০ গোলে হারিয়েছে গার্দিওয়ালার শিষ্যরা।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের দখলে নিয়ে আক্রমণ করে খেলতে থাকে ম্যানসিটি। ম্যাচের ২৬ মিনিটে গোলও পায় তারা। তবে ডি ব্রুইনের লম্বা করে বাড়ানো বল ড্রপ খেয়ে জালে ঢোকার সময় জেসুসের বুকে লেগে হাত ছুঁয়ে যায়। ফলে রেফারি হ্যান্ডবলের বাঁশি বাজান। ফলে গোল শূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল।

বিরতি থেকে ফিরে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে ম্যানচেস্টার সিটি। এরই ধারাবাকিকতায় বলও জালে জড়ায় জেসুস। এবার অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে যায়। তবে খুব বেশি সময় আর হতাশ হয়ে থাকতে হয়নি সিটির দর্শকদের। ম্যাচের ৭০ মিনিটে সিলভার বাড়ানো বল জালে জড়ান আগুয়েরো।

পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ হয় আত্মঘাতী গোলে। ফার্নানদিনিয়োর ক্রসে হেড করে নিজেদের জালেই বল জড়িয়ে দেন লুইস ডাঙ্ক। বাকি সময় আর গোল না হলে জয়ে নিয়ে মাঠ ছাড়ে গার্দিওয়ালার শিষ্যরা।

এর আগে নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে বার্নলির কাছে ৩-২ ব্যবধানে হেরে গেছে চেলসি। আর দিনের প্রথম ম্যাচে ওয়াটফোর্ডের মাঠে ৩-৩ গোলে ড্র করেছে লিভারপুল।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের