,

ভালো আছে মুক্তামণি

news-image

নিজস্ব প্রতিবেদক : ‘ভালো আছে মুক্তামণি। ২৪ ঘণ্টা তো শেষ হলো। এখন পর্যন্ত কোনো ধরনের শারীরিক জটিলতা দেখা দেয়নি।’ সোমবার সকাল সোয়া ৯টায় মুক্তামণির শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে ঠিক এভাবেই জানান ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান চিকিৎসক অধ্যাপক ডা. আবুল কালাম।

গতকাল শনিবার মুক্তামণির অস্ত্রোপচারে নেতৃত্বদানকারী এ চিকিৎসক আরও বলেন, ‘অস্ত্রোপচার পরবর্তী সময়ে ক্ষতস্থান থেকে রক্তপাতসহ বিভিন্ন জটিলতার আশঙ্কা থাকলেও আল্লাহর রহমতে এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। মুক্তামণির শারীরিক অবস্থা সার্বক্ষণিক মনিটরিংয়ে বিশেষ চিকিৎসক টিম কাজ করছে।’

উল্লেখ্য, গতকাল শনিবার (১২ আগস্ট) মুক্তামণির ডানহাতে অস্ত্রোপচারে প্লাস্টিক সার্জারি, জেনারেল সার্জারি ও অ্যানেসথেসিয়ার চিকিৎসক, নার্স ও অন্যান্য সহযোগী স্টাফসহ ৩৫ সদস্যের একটি মেডিকেল টিম অংশগ্রহণ করেন। প্রথম দফায় অস্ত্রোপচারে মুক্তামণির হাত থেকে তিন কেজি ওজনের বাড়তি মাংস অপসারণ করা হয়।

অস্ত্রোপচার পর এক সংবাদ সম্মেলনে অধ্যাপক ডা. আবুল কালামসহ অন্যান্য চিকিৎসকারা জানান, মুক্তামণির আরও কয়েক দফা অস্রোপচারের প্রয়োজন হবে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের