,

১৩ পাকিস্তানি ক্রিকেটারকে দেশে ফেরার নির্দেশ

news-image

স্পোর্টস ডেস্ক :আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সূচি না থাকায় বিভিন্ন দেশে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ঘরোয়া লিগে ব্যস্ত সময় কাটাচ্ছেন পাকিস্তানি ক্রিকেটাররা। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) ও ইংলিশ কাউন্টি লিগে খেলছেন সব মিলিয়ে ১৩ পাকিস্তানি ক্রিকেটার। এবার তাদের প্রত্যেককে দেশে ফেরার নির্দেশ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

১২ আগস্ট শনিবার এক বার্তায় দেশের বাইরে থাকা ১৩ ক্রিকেটারকে ডেকে পাঠিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ডেকে পাঠানো ১৩ ক্রিকেটারের মধ্যে সিপিএল খেলতে ওয়েস্ট ইন্ডিজ রয়েছেন ১০ জন। এছাড়া বাকি তিনজন খেলছেন ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটে।
আগামী ২৫ আগস্ট থেকে পাকিস্তানে শুরু হচ্ছে জাতীয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট। এরপর সেপ্টেম্বরের মাঝামাঝি পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বিশ্ব একাদশ। দুই টুর্নামেন্টের ব্যস্ততা না কাটতেই দুবাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বি-পাক্ষিক সিরিজে মাঠে নামবে পাকিস্তানিরা। এসব সিরিজগুলোকে সামনে রেখেই মূলত ক্রিকেটারদের ডেকে পাঠিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
এর আগে বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের মধ্য থেকে ১৩ জনকে সিপিএল ও কাউন্টি খেলার জন্য অনুমতি দেয়। এসময় অবশ্য শর্ত জুড়ে দেওয়া হয়েছিলো, প্রয়োজনে যেকোনো সময় তাদের ডেকে পাঠাবে পিসিবি। কাউন্টি খেলতে ইংল্যান্ডে অবস্থান করছেন দেশটির অধিনায়ক সরফরাজ খান, ফখর জামান ও মোহাম্মদ আমির।

সিপিএল খেলতে যাওয়া ক্রিকেটারদের মধ্যে রয়েছেন ইমাদ ওয়াসিম, শাদাব খান, হাসান আলী, মোহাম্মদ সামি, শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজ, ওয়াহাব রিয়াজ, বাবর আজম, সোহেল তানভীর এবং কামরান আকমল। আগামী ২২ আগস্টের মধ্যে জাতীয় ক্রিকেট একাডেমিতে প্রধান কোচ মিকি আর্থারের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের