,

আশিকি-থ্রিতে আগ্রহী নন আলিয়া!

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি আশিকি। এ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি আশিকি-থ্রি নির্মাণ করবেন নির্মাতারা। এতে সিদ্ধার্থ মালহোত্রা ও আলিয়া ভাট অভিনয় করবেন বলে গুঞ্জন শোনা যায়।

বলিপাড়ায় আলিয়া ভাট ও সিদ্ধার্থ মালহোত্রাকে নিয়ে অনেকদিন ধরেই চর্চা চলছে। দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে বলে শোনা যায়। রিল লাইফেও তাদের রসায়ন দর্শকের মন ছুঁয়েছে। তাই আশিকি-থ্রিতে এ জুটিকে দেখতে আগ্রহী দর্শক। কিন্তু এ সিনেমায় শেষ পর্যন্ত আলিয়া ভাটকে দেখা যাবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে সংশয়।

ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, আশিকি-থ্রি সিনেমার ব্যাপারে খুব একটা আগ্রহী নন আলিয়া। কারণ তার হাতে বেশ কয়েকটি সিনেমা রয়েছে। জয়া আখতারেরগুল্লি বয় সিনেমায় রণবীর সিংয়ের সঙ্গে দেখা যাবে আলিয়াকে। পাশাপাশি আয়ান মুখার্জির ড্রাগন সিনেমায় রণবীর কাপুরের সঙ্গে অভিনয় করবেন তিনি। এছাড়া বর্তমানে মেঘনা গুলজারের রাজি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত এ অভিনেত্রী। আগামী বছর মুক্তি পাবে সিনেমাটি। এই কারণেই আশিকি-থ্রি সিনেমায় অভিনয় করবেন কিনা তা নিয়ে সংশয়ে রয়েছেন আলিয়া।

এর আগে আলিয়ার সঙ্গে আশিকি-থ্রি সিনেমায় অভিনয় প্রসঙ্গে সিদ্ধার্থ মালহোত্রা বলেছিলেন, ‘আমাকে কয়েকদিন আগে প্রস্তাব দেওয়া হয়। এটি একটি অসাধারণ ফ্র্যাঞ্চাইজি। আশিকি-টু আমার খুবই প্রিয়। এর আগেও আলিয়া ভাট ও এর নির্মাতা মুহিত সুরির সঙ্গে আমি অভিনয় করেছি। আমরা এখন সবকিছু কাগজে কলমে হওয়ার অপেক্ষায় রয়েছি। আমাদের চুক্তিবদ্ধ হওয়া অন্য কাজগুলো শেষ হলেই আমরা আশিকি-থ্রি সিনেমার কাজ শুরু করব।’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের