,

‘সালমান শাহ নিজেই ছবিটি তুলেছিলেন’

news-image

 

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রে আকাশচুম্বি জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ। ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তিনি রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। লাশ উদ্ধারের পর ধারণা করা হয় তিনি আত্মহত্যা করেছেন। কিন্তু পরিবারের দাবি, তাকে খুন করা হয়েছে। তার মৃত্যু নিয়ে এই রহস্যের জট দুই দশক পেরিয়ে গেলেও আজ পর্যন্ত খোলেনি। সালমান শাহের পরিবারের সন্দেহের তালিকায় রয়েছেন সালমান শাহের স্ত্রী সামিরা।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ডনের সঙ্গে এক নারীর অন্তরঙ্গ একটি ছবি ভাইরাল হয়। অনেকেই ধারণা করছেন, ছবিটিতে ডনের সঙ্গে সামিরাকে দেখা যাচ্ছে। এ প্রসঙ্গে সামিরার বক্তব্য জানার চেষ্টা করে এই প্রতিবেদক। কিন্তু সামিরার মন্তব্য পাওয়া যায়নি। তবে মুখ খুলেছেন সামিরার স্বামী মোস্তাক ওয়াইজ।

এ প্রসঙ্গে তিনি  বলেন, ‘সামিরা আমাকে বলেছে এ ছবির পেছনের কাহিনি। এটা ‘আশা ভালোবাসা’ সিনেমার শুটিং চলাকালীন তোলা। ডনের সঙ্গে যে মেয়েটিকে দেখা যাচ্ছে সে সামিরা নয়। ছবিটির মেয়ে নায়িকা সাবরিনা। ‘আশা ভালোবাসা’র মূল নায়িকা ছিলেন শাবনাজ। নায়ক সালমান শাহ। সাবরিনা ছিল সেই ছবির পার্শ্বনায়িকা। ডনের সঙ্গে দুষ্টুমি করে ঘরের ভেন্টিলেটরের ফাঁক দিয়ে ছবিটি তুলেছিলেন সালমান শাহ। এই ছবি নিয়ে বিভিন্ন সময় সালমান শাহ দুষ্টুমি করেছে ডনের সঙ্গে। এছাড়া আরো একটি ছবি রয়েছে সেখানে সামিরা ম্যাগাজিন দেখছিলো, সালমান ছবি তুলছিলো। তখন ডন হাত বাড়িয়ে দেয় ছবি তোলার জন্য। সে সময়ে ডনের সঙ্গে সামিরার একটি ছবি আছে। এছাড়া ডনের সঙ্গে সামিরার যে ছবিগুলো আপনারা দেখছেন বা দেখেন সব ফটোশপের কারসাজি। সেগুলো ফটোশপের সাহায্য নিয়ে করা হয়েছে।’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের