,

অক্ষয়ের টয়লেটের জন্য সালমা হায়েকের শুভকামনা

news-image

বিনোদন ডেস্ক : অক্ষয় কুমার অভিনীত সিনেমা টয়লেট : এক প্রেম কথা। ১১ আগস্ট মুক্তি পেয়েছে সিনেমাটি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বচ্ছ ভারত অভিযানের বিষয়টি মাথায় রেখে নির্মিত হয়েছে সিনেমাটি। অক্ষয়ের এ সিনেমার জন্য শুভকামনা জানিয়েছেন হলিউড অভিনেত্রী সালমা হায়েক।

মাইক্রোব্লগিং সাইট টুইটারে এক টুইটে ডেসপারাডোখ্যাত অভিনেত্রী সালমা হায়েক লেখেন, ‘আজ মুক্তি পাচ্ছে টয়লেট : এক প্রেম কথা, অক্ষয় কুমারের জন্য শুভ কামনা। খোলা স্থানে মলত্যাগের এখন সমাপ্তি। কোনো নারীকেই টয়লেটে যেতে ভয় পাওয়া উচিত নয়।’

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেতা অক্ষয় কুমার ফিরতি একটি টুইটে সালমা হায়েককে ধন্যবাদও জানিয়েছেন। অক্ষয় লিখেছেন, ‘আপনার শুভ কামনার জন্য ধন্যবাদ। মুক্ত স্থানে মলত্যাগের বিষয়টি বন্ধ করতে এটা আমাদের ক্ষুদ্র প্রয়াস।’

টয়লেট : এক প্রেম কথা সিনেমার গল্প তৈরি হয়েছে এক ব্যক্তিকে ঘিরে। বাড়িতে টয়লেট না থাকায় তাকে ছেড়ে চলে যায় তার স্ত্রী। এরপর স্ত্রীকে ফিরিয়ে আনতে নিজ গ্রামে টয়লেট বানানোর মিশনে নেমে পড়েন তিনি। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার ও ভূমি পেডনেকার। এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন-অনুপম খের, দিব্যেন্দু শর্মা, সানা খান প্রমুখ। সিনেমাটি পরিচালনা করেছেন শ্রী নারায়ণ সিং।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের