,

তিস্তা ব্যারাজে রেড এলার্ট জারি

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ এলাকায় রেড এলার্ট জারি করেছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। ভারত থেকে প্রচন্ড গতিতে পানি আসতে থাকায় তিস্তা ব্যারাজ হুমকির মুখে।

ব্যারাজ রক্ষার্থে যে কোনো মুহুর্তে ফ্লাট বাইপাস রাস্তাটি কেটে দেয়া হতে পারে। ফলে ফ্লাট বাইপাস এলাকার লোকজনদের নিরাপদ স্থানে সরে যেতে চলছে সতর্কীকরণ।

শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ানী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজার রহমান। শনিবার গভীর রাত পর্যন্ত চলে মাইকিং।

ব্যারাজের সবগুলো গেট খুলে দিয়েও পানির গতি নিয়ন্ত্রনে আনা সম্ভব হচ্ছে না। ফলে তিস্তা পাড়ের লোকজনের মাঝে আতঙ্ক বিরাজ করছে। ফ্লাট বাইপাস কেটে দেয়া হলে তিস্তার পানি লালমনিরহাটের হাতীবান্ধা শহরে প্রবেশ করবে। এতে বন্যা পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করবে।

লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ শাফিউল আরিফ বিবার্তাকে জানান, বন্যা পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। বন্যার্তদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়াসহ তাদের মাঝে শুকনা খাবার বিতরণ চলছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের