,

কাপ্তাইয়ের ঝুলন্ত সেতু পানির নিচে

news-image

নিজস্ব প্রতিবেদক : দুইদিনের টানা বর্ষণ ও পাহাড়ী ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পেয়ে রাঙামাটির সিম্বল খ্যাত ঝুলন্ত সেতু পানির নিচে থলিয়ে গেছে। শুক্রবার থেকে টানা বর্ষণে শনিবার দুপুরে ঝুলন্ত সেতুটি দুই থেকে আড়াই ফুট পানিতে ডুবে যায়।

পর্যটন করপোরেশনের আবাসিক ব্যবস্থাপক মহসিন পাটোয়ারি জানান, টানা দু’দিন প্রবল বর্ষণ ও উজান থেকে পানি প্রবাহিতের কারণে কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি পেয়ে ঝুলন্ত সেতুটি ডুবে যায়। বর্তমানে পর্যটকদের জন্য সেতুর পাটাতনের চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এদিকে প্রবল বৃষ্টির কারণে দুর্গম বাঘাইছড়ি উপজেলা সদরে বন্যায় সহস্রাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এছাড়া জেলার নিন্মাঞ্চলও বন্যায় প্লাবিত হচ্ছে। কিছু সংখ্যক পরিবারকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় দীঘিনালা- সাজেক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। সড়ক ও জনপদের ৪০ জন কর্মী শুক্রবার থেকে সড়ক সচলের কাজে নিয়জিত। বাঘাইহাট সেনাবাহিনী বাঘাইহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, একতা যুব সংঘ, সাজেক ইউপিতে ১৪০ জন আশ্রিতকে খাদ্য সরবরাহ করেছে।

রাঙামাটি জেলা প্রশাসক মানজারুল মান্নান জানান, বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন গ্রাম বন্যার পানিতে প্লাবিত হওয়ায় প্রায় ১৭-১৮শ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। তাদেরকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের