,

নদ-নদীতে বাড়ছে পানি: বন্যার পদধ্বনি

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের নদ-নদীসমূহে পানি বাড়ছে। আগামী ৭২ ঘণ্টায় যমুনা ও ব্রহ্মপুত্রের পানি ১ মিটার পর্যন্ত বাড়তে পারে। অপরদিকে গঙ্গা-যমুনার নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও তা বর্তমানে বিপদসীমার ১ দশমিক ৫-২ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বাড়ার এই প্রবণতায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবি)বন্যা পূর্বভাস ও সতর্কীকরণ কেন্দ্র বন্যার আশংকা করছে।

পাউবির বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের উজানের তিনটি অববাহিকায় (গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা) মৌসুমী বায়ু সক্রিয় থাকার ফলে বিগত তিনদিন থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। ফল এই অববাহিকার নদীসমূহের ভারতীয় অংশে এবং বাংলাদেশের অভ্যন্তরে পানি বৃদ্ধি পাচ্ছে।

এতে বলা হয়, বিগত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদীর ভারতীয় অংশে গড়ে ৭০ থেকে ৮০ সেন্টিমিটার এবং বাংলাদেশ অংশে ৫৫ সেন্টিমিন্টার, গঙ্গা-পদ্মা নদীর ভারতীয় অংশে ১৬ সেন্টিমিটার. ও বাংলাদেশ অংশে ১৫ সেন্টিমিটার এবং মেঘনা অববাহিকায় গড়ে ১ মিটার করে পানি বৃদ্ধি পেয়েছে।

মেঘনা অববাহিকায় প্রধান-প্রধান নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় নিম্নাঞ্চলসহ বাঁধের বাইরে নদীর পার্শ্ববর্তী এলাকা প্লাবিত হয়েছে, যা আগামী ২৪ ঘণ্টায় অবনতিশীল থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

দেশের বিভিন্ন নদ-নদীর পানি ৯০টি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী ৮১টি পয়েন্টের পানি বৃদ্ধি পেয়েছে, হ্রাস পেয়েছে ৬টির এবং ২টি পয়েন্টের পানি অপরিবর্তিত রয়েছে। একটি পয়েন্টের কোন তথ্য পাওয়া যায়নি।

রবিবার সকাল ৭টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৯০টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী ১৭ পয়েন্টের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ সময় ১৬টি পয়েন্টে ১০০ মিলিলিটার এবং ৩৮টি পয়েন্টে ৫০ মিলিলিটারের উপরে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আগামী ২৪ ঘন্টায় সুরমা-কুশিয়ারা নদীর পানি সমতল বৃদ্ধি অব্যাহত থাকতে পারে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

এ সময় পর্যন্ত মনু নদীর মনু রেলওয়ে ব্রীজের পয়েন্টে ৩৬৮ সে.মি, খোয়াই নদীর বাল্লা পয়েন্টে ২২১ সে. মি, খোয়াই নদীর হবিগঞ্জ পয়েন্টে ৪৭০ সে.মি, ধলাই নদীর কমলগঞ্জ পয়েন্টে ২৭৮ সে.মি. এবং ভুগাই নদীর নাকুয়াগাও পয়েন্টে ৩২০ সে.মি পানি বৃদ্ধি পায়।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের