,

ভারতে সেন্সর বোর্ডে ব্যাপক রদবদলে দায়িত্ব পেল যোশী ও বিদ্যা

news-image

বিনোদন ডেস্ক : মাসখানেক ধরেই বলিউডে গুঞ্জন শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত ভারতের সেন্সর বোর্ডের প্রধানের পদ থেকে সরিয়েই দেওয়া হলো পেহলাজ নিহালনিকে।

২০১৫ সালের জানুয়ারিতে বোর্ড প্রধানের পদে বসানো হয়েছিল পেহলাজকে। তখন থেকেই খবরের শিরোনামে বিতর্কিত হয়ে ‍ওঠেন তিনি। নানা বিতর্কে তার উপর চটেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী স্মৃতি ইরানি। স্মৃতি এসেই বিভিন্ন কমিটিগুলি ভেঙে দিয়ে জানান, সেন্সর বোর্ডকে ঢেলে সাজানোর কথা বলেন তিনি। এরই ধারাবাহিকতায় শুক্রবার নিহালনির উত্তরসুরি হিসেবে সেন্সর বোর্ডের দায়িত্ব নেন গীতিকার ও চিত্রনাট্যকার প্রসূন জোশী।

বিজেপি সূত্রের খবর, ফিল্ম জগতের মানুষ প্রসূনের ‘সিভি’ যথেষ্ট ভাল। ‘তারে জমিন পার’, ‘ফানা’, ‘র‌ং দে বাসন্তী’, ‘গজনি’ ও ‘নীরজা’র মতো ছবির গীতিকার তিনি। আসলে বিজ্ঞাপন জগতের লোক প্রসূনকে প্রধানমন্ত্রীও খুব পছন্দ করেন। মোদীর ‘স্বচ্ছ ভারত’ অভিযানের ‘স্বচ্ছ ভারত কি ইরাদা’ গানটি তাঁরই লেখা। আবার মুম্বাই মহলেও প্রসূনের ‘উদারচেতা ও সংস্কারমুক্ত’ বলে সুনাম রয়েছে। সব মিলিয়ে সেন্সর বোর্ডের ভাবমূর্তি ফেরাতে প্রসূনই যে ঠিক লোক, তা মনে করছেন প্রধানমন্ত্রী মোদী। এবং তাঁরই ইঙ্গিতে এই সিদ্ধান্ত নেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী স্মৃতি ইরানি।

যোশীর সহকর্মী হিসেবে নিয়োগ পেয়েছেন বলিউডের ডার্টি পিকাচর খ্যাত নায়িকা বিদ্যা বালান। তাঁর অভিনয় সত্তাকে কুর্নিশ জানিয়েছেন দর্শক। সেন্সর বোর্ডের সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন অভিনেত্রী। নতুন দায়িত্ব পাওয়ার পর বিদ্যা সাংবাদিকদের বলেন, ‘সিবিএফসি-র সদস্য হতে পেরে খুব ভাল লাগছে। আশা করছি সেন্সর বোর্ডের এক জন সদস্য হিসেবে নিজের দায়িত্ব পালন করতে পারব। আমারা যে সমাজে বাস করি তার প্রতিফলন ঘটবে সিনেমায়।’ দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের