,

‘সংসদ অবৈধ হলে প্রধান বিচারপতির নিয়োগ অবৈধ’

news-image

ঝালকাঠি প্রতিনিধি : প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে উদ্দেশ্য করে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বর্তমান সংসদ অবৈধ হলে প্রধান বিচারপতি হিসেবে আপনার নিয়োগও অবৈধ। তিনি বলেন ‘বাংলাদেশ স্বাধীন না হলেও আওয়ামী লীগ এই দেশে মাথা উঁচু করে থাকতো। কিন্তু দেশ স্বাধীন না হলে আপনি প্রধান বিচারপতি হতে পারতেন না।’

শনিবার দুপুরে ঝালকাঠিতে আন্তর্জাতিক যুব দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু এসব কথা বলেন। এসময় তিনি বলেন,’ এই দেশ যাতে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে সে জন্য বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। সেই থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে। শেখ হাসিনা সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন।’

‘কোন অপশক্তিকে এই দেশের মানুষ প্রশ্রয় দেয় না’ বলে দাবী করে শিল্পমন্ত্রী বলেন, ‘সমস্ত ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।’ সংবিধান অনুযায়ী এ দেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে শিল্পমন্ত্রী আরও দাবী করে বলেন, ‘ভারতে কংগ্রেস ক্ষমতায় থাকা অবস্থায় নির্বাচন হয়েছে এবং আমেরিকায় ওবামা প্রেসিডেন্ট থাকা অবস্থায় তার নেতৃত্বে নির্বাচন হয়েছে। পৃথিবীর সকল গণতান্ত্রিক রাষ্ট্রে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও সেইভাবে নির্বাচন হবে। সংবিধান অনুযায়ীই নির্বাচন অনুষ্ঠিত হবে, এর বাইরে যাওয়ার ক্ষমতা কারো নেই। কোন ষড়যন্ত্র কোন চক্রান্ত তা ব্যাহত করতে পারবে না।’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের