সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাহুলের রেকর্ডের পরও শ্রীলঙ্কার দিন

news-image

স্পোর্টস ডেস্ক : দিনের শুরুতেই রেকর্ড করেছেন লোকেশ রাহুল। আউট হওয়ার আগে ৮৫ রান করেছেন। এ নিয়ে টানা সাত ইনিংসে হাফ সেঞ্চুরি পেলেন তিনি। টেস্ট ইতিহাসে এর আগে টানা সাত ইনিংসে ন্যূনতম হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন মাত্র পাঁচ ব্যাটসম্যান। তাঁর ওপেনিং সঙ্গী শিখর ধাওয়ান পেয়েছেন সেঞ্চুরি। কিন্তু ভালো শুরু ধরে রাখতে পারেনি ভারত। সিরিজের তৃতীয় টেস্টের প্রথম দিনে ৬ উইকেট হারিয়ে ৩২৯ রান করেছে সফরকারীরা।

পাল্লেকেলে টেস্টে সূচনা দারুণ ছিল ভারতের। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ১৮৮ রানের উদ্বোধনী জুটি। কিন্তু রাহুল ফেরার পরই ম্যাচের নিয়ন্ত্রণ হারাতে শুরু করে ভারত। একটু পরেই ফেরেন ধাওয়ান (১১৯)। আসা-যাওয়ার মিছিলে এরপর নাম লিখিয়েছেন চেতেশ্বর পূজারা (৮), অজিঙ্কা রাহানে (১৭), বিরাট কোহলি (৪২) ও রবিচন্দ্রন অশ্বিন (৩১)। ঋদ্ধিমান সাহা (১৩*) ও হার্দিক পান্ডিয়ার (১*) কাঁধেই এখন দলকে টেনে নেওয়ার দায়িত্ব। শ্রীলঙ্কার পক্ষে তিনটি উইকেট পেয়েছেন মালিন্দা পুষ্পকুমারা। দুই উইকেট লক্ষ্মণ সান্ডাকানের। অন্যটি পেয়েছেন বিশ্ব ফার্নান্দো।

দিনের শুরুটা অবশ্য পুরোটাই রাহুল-ময়। কলম্বোয় আগের টেস্টেই ৫৭ রানের ইনিংস দিয়ে টানা ছয় ইনিংসে হাফ সেঞ্চুরির ভারতীয় রেকর্ড ছুঁয়েছিলেন ২৫ বছর বয়সী এ ব্যাটসম্যান। তাঁর আগে টেস্টে ভারতের হয়ে টানা ছয় ইনিংসে হাফ সেঞ্চুরি ছিল শুধু গুন্ডাপ্পা বিশ্বনাথ ও রাহুল দ্রাবিড়ের। আজ পাল্লেকেলেতেও হাফ সেঞ্চুরি তুলে নিয়ে রাহুল ভাগ বসালেন কিংবদন্তিদের কীর্তিতে। টেস্টে এর আগে টানা সাত ইনিংসে হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন যে পাঁচ ব্যাটসম্যান, তাঁরা হলেন স্যার এভারটন উইকস (ওয়েস্ট ইন্ডিজ), অ্যান্ডি ফ্লাওয়ার (জিম্বাবুয়ে), শিবনারায়ণ চন্দরপল (ওয়েস্ট ইন্ডিজ), কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা) ও ক্রিস রজার্স (অস্ট্রেলিয়া)। সূত্র: ক্রিকইনফো

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা