,

ধর্মীয় পরিচয় বদলে বিয়ে করতে এসে বরসহ আটক ১০

news-image

নিজস্ব প্রতিনিধি : যশোরের কেশবপুরে পরিচয় গোপন করে বিয়ে করতে এসে ৯ বরযাত্রীসহ বরকে আটক করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার বুড়িহাটি গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, কেশবপুরের বুড়িহাটি গ্রামের আবুল হোসেনের কলেজ পড়ুয়া মেয়ে শিউলি খাতুনের সঙ্গে সুমন নামের এক যুবকের মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

সুমন খুলনার লবনচোরা থানার ছাছিবুনিয়া এলাকার রুহুল আমীন শেখের বাসা ভাড়া নিয়ে তরকারির ব্যবসা করেন।

এক পর্যায়ে শিউলির পরিবার থেকে রুহুল আমীন শেখের ওই বাসায় যায়। তারপর শুক্রবার বিয়ের আয়োজন করা হয়।

বিকালে বিয়ের কাবিনের সময় জনৈক ব্যক্তি মোবাইল ফোনে কনের পিতাকে জানান বর সুমন সনাতন ধর্মাবলম্বী।

এ সময় বর সুমনের কাছে থাকা ভোটার আইডি কার্ডে দেখা যায়, তিনি খুলনার ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের নরনিয়া গ্রামের গণেশ চন্দ্র তরফদারের ছেলে সুমন চন্দ্র তরফদার।

এ সময় গ্রামবাসী তাদের ঘরের মধ্যে আটকে রেখে থানায় খবর দেয়। সন্ধ্যায় থানার উপ-পরিদর্শক তারিকুল ইসলাম বরসহ বরযাত্রীদের আটক করে থানায় নিয়ে আসেন।

আটককৃতরা হলেন কথিত বর সুমন তরফদার, তার ভাড়া বাসার মালিক খুলনার লবনচোরা থানার ছাছিবুনিয়া গ্রামের রুহুল আমীন শেখ, তার স্ত্রী শাহনাজ পারভীন, শ্বশুর পিরোজপুরের স্বরূপকাটি থানার কামারকাঠি গ্রামের আব্দুর রহমান, শ্বাশুড়ি রহিমা বেগম, শ্যালকের স্ত্রী আসমা বেগম, রুনা খাতুন, রুবিনা আক্তার রূপা, জামিয়া আক্তার জুঁই ও মিলিয়া খাতুন মিম।

কেশবপুর থানার পুলিশ জানায়, মেয়ের পক্ষ থেকে সংবাদ পেয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে