সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ২

news-image

হবিগঞ্জের বাহুবল উপজেলায় মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন আরও অর্ধশতাধিক।

বাহুবল থানার ওসি মাজহারুল হক জানান, শনিবার সকাল ৭টার দিকে সাতকাপন ইউনিয়নের মুগকান্দি গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ প্রায় শত রাউন্ড শটগানের গুলি ও ২৫ রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে। ফের সংঘর্ষের আশষ্কায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংঘর্ষে নিহতরা হলেন ওই গ্রামের মতিন মিয়া (৫০) ও সাবু মিয়ার ছেলে কবির আখঞ্জী (৪৫)।

ওসি হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মসজিদের ইমাম পরিবর্তন ও কমিটি গঠন নিয়ে গ্রামবাসীর দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এ নিয়ে শুক্রবার বিকালে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়।

“শনিবার সকালে আবার সংঘর্ষ হলে অর্ধশতাধিক আহত হয়। আহত অনেককে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কবির মারা যান। আর মতিন মারা যান সিলেটে নেওয়ার পথে।”

আহতদের হবিগঞ্জ সদর হাসপাতাল, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আর গুরুতর আহত ১৪ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে জানিয়েছেন ওসি হক।

স্থানীয়রা বলছেন, মুগকান্দি জামে মসজিদের বর্তমান ইমান ফরিদ আখঞ্জীর পরিবর্তন চায় একটি পক্ষ, অপর পক্ষ ইমামের পক্ষ নেয়। এ অবস্থায় শুক্রবার জুম্মার নামাজের সময় দুই পক্ষের বাকবিতণ্ডা হয়। এর জেরে বিকালে উভয় পক্ষ ধারালেঅ অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়। এরই জেরে শনিবার সকালে আবার তারা সংঘর্ষে বাধায়।

পুলিশ কর্মকর্তা রাসেলুর রহমান বলেন, সংঘর্ষ নিয়ন্ত্রণে প্রায় ১০০ রাউন্ড শটগানের গুলি ও ২৫ রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়। ফের সংঘর্ষের আশষ্কায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা