,

‘ভেতরে ধোঁয়ায় চারদিক অন্ধকার’

news-image

ভেতরের পরিস্থিতি খুবই খারাপ, চারদিক ধোঁয়ায় ছেয়ে গেছে, কিছুই দেখা যাচ্ছে না।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মূল ভবনের তৃতীয় তলায় লাগা আগুন সম্পর্কে এভাবেই বলছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কর্মরত একজন কর্মকর্তা।
শুক্রবার দুপুর ১টা ৩৭ মিনিটের দিকে আগুন লাগে শাহজালাল বিমানবন্দরের মূল ভবনের তৃতীয় তলায়। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ওই কর্মকর্তা আরও জানান, সম্ভবত তৃতীয় তলায় এয়ারইন্ডিয়ার অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের পরপরই বিমানবন্দরের ভেতরে অবস্থানরত যাত্রীদের নিরাপদে বাইরে বের করা হয়।

তিনি জানান, এ মুহূর্তে ইমিগ্রেশনের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। বিকেল সোয়া ৫টায় একটি হজ ফ্লাইট থাকলেও ওই ফ্লাইটের একাধিক যাত্রীকে নিরাপত্তার জন্য বাইরে পাঠিয়ে দেয়া হয়।

এ ঘটনায় কাউকে আহত হতে দেখেননি বলেও জানান তিনি।

এদিকে হজযাত্রীসহ বিভিন্ন ফ্লাইটের যাত্রীদের যারা এগিয়ে দিতে এসেছিলেন বিমানবন্দরে বাইরে তারা উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করছেন।

বিমানবন্দরের নিরাপত্তার স্বার্থে র‌্যাব, পুলিশসহ আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের