,

ভোলায় তিন জেলে অপহরণ, মুক্তিপন দাবি

news-image

ভোলা সদর উপজেলার মাঝেরচর সংলগ্ন পূর্ব মেঘনা নদী থেকে মাছ ধরার সময় তিন জেলেকে অপহরণ করেছে জলদস্যু বাহীনি। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় এ অপহরনের ঘটনা ঘটে। অপহরন হওয়া জেলেরা হলেন- মাইনউদ্দিন মাঝি, শফিক মাঝি ও হিরণ মঝি। পরে জলদস্যুরা মোবাইল ফোনে জিম্মিকৃত জেলেদের ছাড়তে ১ লাখ ৫০ হাজার টাকা মুক্তিপন দাবি করে।

স্থানীয় মাছ ব্যাবসায়ীরা জানান, প্রতিদিনের মত সকালে মাঝেরচর সংলগ্ন সংলগ্ন পূর্ব মেঘনা নদীতে ইলিশ মাছ ধরার জন্য জেলেরা জাল ফেলে। সেখানে আগে থেকে ওত পেতে থাকা জলদস্যু বাহিনী অস্ত্র-সস্ত্র নিয়ে জেলেদের চারিদিক থেকে ঘিরে ফেলেন। এসময় ট্রলারে থাকা জেলেরা নদীতে ঝাপিয়ে পড়লেও জলদস্যুরা তিন জেলেকে জিম্মি করে নিয়ে যায়। পরে জলদস্যুরা মোবাইল ফোনে জিম্মিকৃত দুই জেলেকে ছাড়তে দেড় লাখ টাকা মুক্তিপন দাবি করে।

এদিকে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার লেঃ কমান্ডার ডিকসন চৌধুরী জানিয়েছেন, জলদস্যুদের হামলার ঘটনার খবর পেয়ে ইতিমধ্যে অপহৃত জেলেদের উদ্ধারে কোস্টগার্ডের একটি দল অভিযান শুরু করেছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের