,

অন্ধত্ব নিয়েই শুক্রবার দেশে ফিরছেন সিদ্দিকুর

news-image

অন্য ১০ জন শিক্ষার্থীর মতো সিদ্দিকুর রহমানও চেয়েছিলেন শিক্ষিত হয়ে দেশকে আলোকিত করতে। সেশন জটের কারণে মৌলিক অধিকার শিক্ষা যখন পাচ্ছিলেন না তখন নেমেছিলেন রাস্তায়। আন্দোলনে ছিলেন প্রথম কাতারে। তবে দেশকে আলোকিত করার লড়াইয়ে নিজেই হারালেন আলো। পুলিশের ছোঁড়া টিয়ার সেল তার চোখে লাগলে দুচোখের দৃষ্টি হারান সিদ্দিকুর রহমান।

‘অন্ধকার বাংলাদেশ’ ছেড়ে আলোর খোঁজে গেলেন ভারতের চেন্নাই। কিন্তু তাতেও কাজ হয়নি। অপারেশন শেষে কোনো আশার বাণী শোনাতে পারেননি ভারতের চিকিৎসকরা। শুক্রবার সেই রেখে যাওয়া ‘অন্ধকার বাংলাদেশেই’ ফিরছেন তিতুমীর কলেজের শিক্ষার্থী সিদ্দিকুর রহমান। পরিবারের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্দিকুরের বন্ধু শেখ ফরিদ।

শুক্রবার মালদিভিয়ান এয়ারের কিউ ২-৫৫০ (ছ২-৫৫০) ফ্লাইটে দুপুর ৩ টা ২০ মিনিটে তার ঢাকায় আসার কথা রয়েছে। এর আগে গত ২০ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি কলেজের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশের ছোঁড়া টিয়ার সেল তার চোখে লাগে। এতে গুরুতর আহত হন তিতুমীর কলেজের শিক্ষার্থী সিদ্দিকুর রহমান। ঘটনার পর প্রথমে তাকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট এবং পরবর্তীতে সরকারি খরচে চেন্নাই পাঠানো হয়।

গত শুক্রবার তার অপারেশন করা হয়। শনিবার তার চোখের ব্যান্ডেজ খুললে বাম চোখে কিছুটা আলো দেখতে পান তিনি। তবে তার দৃষ্টিশক্তি ফিরে আসেনি। তার দুই চোখের রেটিনার ৯০ শতাংশের বেশি নষ্ট হয়ে গেছে। দৃষ্টিশক্তি ফিরে আসার বিষয়ে আরও ২ মাস পর মন্তব্য করা যাবে বলে জানিয়েছেন ভারতের চিকিৎসকরা। তবে দৃষ্টিশক্তি ফেরার সম্ভাবনা কম বলেও জানিয়েছেন তারা।

সিদ্দিকুরের ঘটনাকে অনাকাক্সিক্ষত দাবি করে ৭ পুলিশ কর্মকর্তাকে দায়ী করেছে পুলিশের উচ্চ-পর্যায়ের তদন্ত কমিটি। তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশও করেছে কমিটি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে