,

শাকিবের নায়িকা হতে পারলেন না মিষ্টি জান্নাত

news-image

বিনোদন প্রতিবেদক : চিত্রনায়িকা মিষ্টি জান্নাত ‘আমি নেতা হবো’ ছবিতে কাজ করবেন। উত্তম আকাশ পরিচালিত এই ছবিতে মিষ্টির বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক শাকিব খান। এমন খবর গণমাধ্যমে প্রচার হচ্ছিল গেল জুলাই মাসের প্রথম দিকে। মিষ্টি নিজেও আহ্লাদ করে সবখানে বলেছেন এই খবরের কথা। শাকিবের সঙ্গে নায়িকা হয়ে কাজ করার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে বলে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন।

তবে শেষ পর্যন্ত জানা গেল, শাকিব অভিনীত ‘আমি নেতা হবো’ ছবি থেকে বাদ পড়েছেন মিষ্টি জান্নাত। এই ছবিতে শাকিবের সঙ্গে অভিনয় করছেন বিদ্যা সিনহা মিম।

‘আমি নেতা হবো’ ছবিটির নাম ঘোষণার আগে শোনা যাচ্ছিলো এই ছবিতে জুটি বেঁধে হাজির হবেন শাকিব ও পিয়া বিপাশা। কিন্তু হঠাৎ করেই পিয়ার জায়গায় মিষ্টির নাম শোনা যায়। কিন্তু এই ছবির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া ২৪ জুলাই যখন মিমকে চুক্তিবদ্ধ করায়, তখনই মিষ্টি হোঁচট খান।

ভেবেছিলেন মিম অভিনয় করলে ছবিতে তিনি কোথায় কাজ করবেন? এ নিয়ে মনের মধ্যে চাপা কষ্ট নিয়ে ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছিলেন মিষ্টি জান্নাত। ধরে নেওয়া হয়েছিলো ছবির দ্বিতীয় নায়িকা হিসেবে তিনি থাকবেন। কিন্তু সেই ভাবনাও শেষাবধি শূন্যতায় গিয়ে ঠেকলো।

চলতি মাসে ‘আমি নেতা হবো’ ছবির শুটিং শুরু হয়। ছবিতে শাকিব, মিম, ওমর সানি, মৌসুমী সবাই অভিনয় করলেও আজ, বৃহস্পতিবার জানা গেল মিষ্টি জান্নাত এই ছবিতে কাজ করছেন না। আওয়াজ দিয়েও শেষে পর্যন্ত সরে গেলেন ‘চিনি বিবি’ ছবির এই নায়িকা।

ছবির পরিচালক উত্তম আকাশ জাগো নিউজকে বলেন, ‘মিষ্টি শুটিংয়ে অংশ নেননি। তিনি কাজ করবেন কিনা সেটি আমার চেয়ে ভালো বলতে পারবেন এই ছবির প্রযোজক সেলিম খান।’

এ ব্যাপারে সেলিম খান জাগো নিউজকে বলেন, ‘মিষ্টি নিজেই সরে গেছে। সে মিমের সঙ্গে কাজ করবে না। তাকে তো আর জোর করে কাজ করাতে পারি না আমি। মিষ্টির জায়গায় আমরা সুপ্তিকে নিচ্ছি।’

এত আওয়াজ দিয়েও কেন সরে গেলেন মিষ্টি জান্নাত। এই উত্তর পাওয়া গেল না মিষ্টির কাছ থেকে। খুদেবার্তা, মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কোনো সাড়া দেননি।

বর্তমানে ‘আমি নেতা হবো’ ছবির শুটিং চলছে পূবাইলে। এরপর থেকে আগামী সপ্তাহে সাভারের একটি লোকেশনে শুটিং হবে বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে