,

কাশিমপুর কারাগারের ভেতর তিনজনকে নামিয়ে উড়ে গেল হেলিকপ্টার

news-image

নিজস্ব প্রতিবেদক : কাশিমপুর কারাগারের সীমানার ভেতরে দুই মালয়েশিয়ানসহ মোট তিনজনকে নামিয়ে দিয়ে নির্বিঘ্নে উড়ে গেছে একটি হেলিকপ্টার।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। কারা অধিদফতরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঠিক কী কারণে বা কোথা থেকে হেলিকপ্টারটি এসে ওই তিনজনকে নামিয়ে দিয়ে গেল বা হেলিকপ্টারটি কেন আটক করা গেল না- এসব বিষয় কিছুই এখনও স্পষ্ট নয়। তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এই তিনজনের মধ্যে দুইজন মালয়েশিয়ান ও একজন বাংলাদেশি।

এখন পর্যন্ত পাওয়া তথ্য মতে, হেলিকপ্টারটি মেঘনা গ্রুপের মেঘনা এভিয়েশনের। তবে কারা এটি ভাড়া নিয়েছিল সে বিষয়ে এখনও জানা যায়নি।

এ ঘটনা পেছনে বন্দী ছিনতাই বা নাশকতার কোনো উদ্দেশ্য ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা