,

সাকিবদের কাছে মিরাজের দলের হার

news-image

স্পোর্টস ডেস্ক : সিপিএলের চলতি আসরে বৃহস্পতিবার সকালে মাঠে নেমেছিল সাকিব আল হাসানের জ্যামাইকা তালাওয়াশ এবং মেহেদি হাসান মিরাজের ত্রিনবাগো নাইট রাইডার্স। তবে আগের ম্যাচের মতো এই ম্যাচেও একাদশের বাইরে ছিলেন মিরাজ।

ম্যাচটিও হেরেছে তার দল ত্রিনবাগো। অন্যদিকে, ম্যাচে সাকিবের বলার মতো তেমন পারফরমেন্স না থাকলেও ৪ উইকেট হাতে রেখে জয় পেয়েছে জ্যামাইকা।

এদিন, প্রথমে ব্যাট করে সবকয়টি উইকেট হারিয়ে ১৪৭ রান সংগ্রহ করে ত্রিনবাগো। জবাবে, ১৯.২ ওভারে ৪ বল আর ৪ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় জ্যামাইকা।

অবশ্য শুরুটা খারাপ হয়নি ত্রিনবাগোর। দুই ওপেনার ব্রেন্ডন ম্যাককালাম (১৬) ও সুনীল নারাইন (২৩) অবিচ্ছিন্ন জুটিতে ৩০ রান যোগ করেন। এরপর তিন নম্বরে নামা কলিন মুনরো ২৫ বলে ৪১ রান করলেও ত্রিনবাগোর দেড়শ’ না করতে পারার পেছনে কারণ নিয়মিত বিরতি উইকেট হারাতে থাকা।

জ্যামাইকার পক্ষে কেরসিক উইলিয়ামস এবং ওডিয়ান স্মিথ তিনটি করে উইকেট নেন। দুটি উইকেট পান ক্রিসমার সান্তোকি। আর একটি করে উইকেট নেন দুই পাকিস্তানি ইমাদ ওয়াসিম-মোহাম্মদ সামি। মাত্র এক ওভার বল করা সাকিব ১২ রান দিয়ে উইকেটশূন্য থাকেন।

১৪৮ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ত্রিনবাগোর বোলারদের ওপর চড়াও হন লেন্ডল সিমন্স। ১৮ বলে চারটি চার আর তিনটি ছক্কায় ৩৮ রান করে বিদায় নেন সিমন্স। তবে আরেক ওপেনার কুমার সাঙ্গাকারা ৪১ বলে ৪৭ রান করে জ্যামাইকার জয়ে বড় অবদান রাখেন। সাকিবের ব্যাট থেকে আসে ১৬ রান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা