,

ভৌতিক ছবিতে জেনিফার লরেন্স

news-image

বিনোদন ডেস্ক : জেনিফার লরেন্সের ভক্তরা একটু নড়েচড়ে বসুন! আগামী সেপ্টেম্বরে মুক্তি পাবে তাঁর প্রথম ভৌতিক ছবি মাদার!। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবিটির ট্রেলার। ট্রেলারেই হুলুস্থুল বাধিয়ে ফেলেছে, না জানি কত ‘ভয়’ দেখাবে মূল ছবি!

মাদার! ছবির ট্রেলারে দেখা যায়, স্বামীর সঙ্গে শখের বাড়িতে সংসার শুরু করেন জেনিফার। কিছুদিন যেতে না যেতেই রহস্য জেনিফারের চারদিক ঘিরে ফেলে। অপরিচিত কিছুর আনাগোনা শুরু হয় বাড়িতে।

দেখা দেয় ভৌতিক যত কাণ্ড। ছবির আবহ-শব্দ ভয় যেন আরও বাড়িয়ে দেয়। সবকিছুর জন্য স্বামীকে সন্দেহ করতেও ছাড়েন না জেনিফার। হাঙ্গার গেমস তারকা লরেন্সের স্বামীর চরিত্রে ছবিতে দেখা যাবে জ্যাভিয়ার বারডেমকে।

রিক্যুয়েম ফর আ ড্রিম ও ব্ল্যাক সোয়ানখ্যাত পরিচালক ড্যারেন অ্যারনোফস্কি পরিচালনা করেছেন মাদার! ছবিটি। আগামী ১৫ সেপ্টেম্বর মুক্তি পাবে। ভয় পেতে পছন্দ করলে ছবিটি দেখতে পারেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা