,

দলহীন আইকন মুস্তাফিজ

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের আয়োজন নিয়ে তোড়জোড় শুরু হয়েছে অনেক আগেই। ফ্র্যাঞ্চাইজিগুলোও দল গোছানো শুরু করে দিয়েছে। এমন সময় এসে বিপিএল থেকে বাদ পড়তে হলো বরিশাল বুলসকে। এবারের আসরে বরিশাল বুলস যে অংশ নিতে পারবে না, সেটা নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা।

বিপিএলে অংশগ্রহণের জন্য যে আর্থিক নিশ্চয়তা দেয়ার কথা সেটা দিতে পারেনি বরিশাল বুলস। ফ্র্যাঞ্চাইজি ও ক্রিকেটারদের পারিশ্রমিকের জন্য যে ব্যাংক গ্যারান্টি দিতে হয়, সেটা বুঝিয়ে দেয়নি বরিশাল। যে কারণেই বিপিএল থেকে বরিশাল বুলসকে বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। প্রথমবারের মতো আট দলের অংশগ্রহণে বিপিএল অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটা আর হচ্ছে না। গত আসরের মতো এবারো সাত দল অংশ নেবে বিপিএলে। বুধবার ঢাকা ক্লাবে এক বৈঠক শেষে এমনই জানিয়েছেন আফজালুর রহমান সিনহা।

বরিশাল বুলসের বাদ পড়া বিষয়ে তিনি বলেন, ‘আমরা আজ (৯ আগস্ট) একটি সভায় বরিশাল বুলসকে বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। ফ্র্যাঞ্চাইজি পরিচালনার জন্য যে টাকা দেয়ার কথা তারা তা দিতে ব্যর্থ হয়েছে। এ কারণেই এমন সিদ্ধান্ত। এবারের বিপিএল হবে সাত দলের।’

বরিশাল বাদ পড়ায় দলহীন হয়ে পড়েছে বিপিএলের নতুন আইকন মুস্তাফিজুর রহমান। বরিশালের হয়ে খেলার কথা ছিলো তার। এমন সিদ্ধান্তের কারণে কাটার মাস্টারকে প্লেয়ার ড্রাফটে দেয়া হবে বলে জানিয়েছেন সিনহা। সেক্ষেত্রে তাকে যে কোনো দল পেতে পারে। বরিশালের বাদ পড়ার বিষয়ে কথা বলতে বরিশালের অন্যতম মালিক এবং বিসিবির পরিচালক এমএ আওয়াল চৌধুরীর সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।

বিপিএলের প্রথম আসর (২০১২) থেকেই খেলে আসছে বরিশাল। প্রথম আসরে তাদের নাম ছিলো বরিশাল বার্নার্স। ওই আসরের সেমিফাইনালিস্ট ছিলো তারা। ২০১৫ সালে বরিশাল বুলস নামে অংশ নেয় দলটি। এই আসরে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে ফাইনালে ওঠে বরিশাল। কিন্তু সর্বশেষ আসরে সুবিধা করতে পারেনি তারা।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের