,

হোস্টেলের খাবার খেয়ে অসুস্থ ৩২ ছাত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : খাবারে বিষক্রিয়ার কারণে নোয়াখালী জেলা শহরে অবস্থিত নার্স ট্রেনিং সেন্টারের (এনটিসি) ৩২ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থদের মধ্যে ২৭ ছাত্রীকে বুধবার সকালে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আক্রান্ত ছাত্রীদের সবাই প্রথম বর্ষের শিক্ষার্থী।

আহত শিক্ষার্থীরা হলেন, দিলরুবা, সুমী, মুন্নী, তামান্না, মেরী নাজমীন, ছকিনা, আইরিন , জোসনা, রোজিনাসহ ৩২ জন।

সূত্রমতে, মঙ্গলবার রাতে নার্স প্রশিক্ষণ কেন্দ্রের প্রথম বর্ষের কয়েকজন শিক্ষার্থীর পেট ব্যাথা ও বমি শুরু হয়। বুধবার সকাল ১০টার দিকে অসুস্থের সংখ্যা বাড়তে থাকে। পরে অসুস্থ অবস্থায় ২৭ শিক্ষার্থীকে দ্রুত উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এবং পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আজিম জানান, অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে দুই জনের অবস্থা আশংকাজনক ছিল। তবে বর্তমানে তাদের অবস্থা উন্নতির দিকে রয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন কয়েকজন শিক্ষার্থীর ভাষ্য, ইনস্টিটিউটের হোস্টেলের ডাইনিংয়ে মাছ দিয়ে রান্না করা তরকারি খেয়ে তারা আজ ভোরে অসুস্থ হয়ে পড়েন।

তবে নার্সিং ইনস্টিটিউটের তত্ত্বাবধায়ক বেবি সুলতানার দাবি, হোস্টেলের ডাইনিংয়ের খাবারে সমস্যা হলে ইনস্টিটিউটের ছয়টি ব্যাচের ছাত্রীরাই আক্রান্ত হতো। কিন্তু আক্রান্ত সবাই প্রথম বর্ষের শিক্ষার্থী। ওই শিক্ষার্থীরা বাইরে থেকে আনা অন্য কোনো খাবার খেয়ে ডায়রিয়ায় আক্রান্ত হতে পারেন বলে ধারণা করছেন তিনি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের