,

বিপিএলে থাকছে না বরিশাল বুলস

news-image

 

স্পোর্টস ডেস্ক :বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী পঞ্চম আসরে থাকছে না বরিশাল বুলস।বিপিএল গভর্নিং কাউন্সিলের আর্থিক শর্ত না মানায় আগামী আসরে টুর্নামেন্টের বাইরে থাকতে হচ্ছে ফ্র্যাঞ্চাইজিটিকে। নতুন নাম ও মালিকানা নিয়ে সিলেট আসলেও এবারও ৭টি দল নিয়ে শুরু হচ্ছে বিপিএল। আগামী ২রা নভেম্বর থেকে বিপিএলের পঞ্চম আসর শুরু হবে।

এদিকে ‘আইকন’ হিসেবে মোস্তাফিজুর রহমান খেলবেন বরিশালের হয়ে, এটি নিশ্চিত হয়েছিল কদিন আগে। যেহেতু দলই থাকছে না টুর্নামেন্টে। তাহলে মোস্তাফিজের কী হবে?
বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইসমাইল হায়দার বলেছেন, ‘মোস্তাফিজ আইকন হিসেবে থাকছে না। তবে তাকে প্লেয়ার ড্রাফটে তোলা যায় কি না, সেটা চিন্তাভাবনা করা হচ্ছে।’

গতমাসে সাবেক বরিশাল বুলস অধিনায়ক মুশফিকুর রহিমকে নিয়ে অশালীন মন্তব্য করে দেশব্যাপী সমালোচনার পাত্র হন ফ্র্যাঞ্চাইজিটির মালিক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অন্যতম পরিচালক আব্দুল আউয়াল চৌধুরী বুলু। এজন্য তাকে শোকজ করা হলেও পরে মুশফিকের সঙ্গে মিটমাট হয়ে যায়। কিন্তু বরিশালে আর ফিরে যাননি মুশি।

মুশফিককে হারিয়ে ‘আইকন’ ক্রিকেটার হিসেবে ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমানকে বেছে নেয় বরিশাল।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের