,

‘সাইরাত’ রিমেকে থাকছেন না শ্রীদেবী কন্যা

news-image

বিনোদন ডেস্ক : অভিনেত্রী শ্রীদেবী ও নির্মাতা বনি কাপুরের মেয়ে জানভি কাপুর। মারাঠি সিনেমা সাইরাত এর হিন্দি রিমেকে অভিনয়ের মাধ্যমে বলিউডে তার অভিষেক হচ্ছে- তাকে ঘিরে এমন গুঞ্জন অনেকদিন ধরেই চলছে। কিন্তু এ সিনেমার মাধ্যমে তার বলিউডে পা রাখা হচ্ছে না। প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

এ প্রসঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘জানভির বলিউডে অভিষেক নিয়ে অনেক গুঞ্জন শোনা যাচ্ছে। এটা সত্যি যে, করন জোহরের হাত ধরে বলিউডে সে পা রাখতে চলেছে, তবে সেটি সাইরাত সিনেমার রিমেকের মাধ্যমে নয়। করন তাকে আলিয়া ভাটের মতো একটি শক্ত প্ল্যাটফর্ম দিতে চাইছেন এবং স্টুডেন্ট অব দ্য ইয়ার-টু সিনেমার মাধ্যমে তার বলিউডে অভিষেক হবে।’

এর আগে শোনা যায়, করন জোহরের প্রযোজনায় সাইরাত সিনেমার রিমেকে দেখা যাবে জানভিকে। এতে তার বিপরীতে অভিনয় করবেন শহিদ কাপুরের ভাই ইশান কাট্টার। বিখ্যাত ইরানিয়ান নির্মাতা মাজিদ মাজিদির বিয়ন্ড দ্য ক্লাউডস সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হচ্ছে ইশানের।

এছাড়া গুঞ্জন উঠেছিল স্টুডেন্ট অব দ্য ইয়ার-টু সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখবেন সাইফ কন্যা সারা আলী খান। কিন্তু অভিষেক কাপুর পরিচালিত কেদারনাথ সিনেমার মাধ্যমে রুপালি জগতে অভিষেক হচ্ছে তার। এতে তার বিপরীতে অভিনয় করছেন সুশান্ত সিং রাজপুত। চলতি বছরে সিনেমাটির শুটিং শুরু হবে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের