,

বাংলাদেশ বিপজ্জনক দল : স্মিথ

news-image

স্পোর্টস ডেস্ক : কেটে গেছে সব শঙ্কার মেঘ। দুই টেস্টের সিরিজ খেলতে আগামী ১৮ আগস্ট বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এর আগে বাংলাদেশকে নিয়ে সমীহ ঝরল অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভ স্মিথের কণ্ঠে। তার মতে, বাংলাদেশ বিপজ্জনক দল।

বেতন-ভাতা নিয়ে বোর্ডের সঙ্গে খেলোয়াড়দের দ্বন্দ্বের কারণে প্রায় দুই মাস ব্যাট হাতে নেওয়া হয়নি স্মিথের। এ মাসের শুরুতে মিটে গেছে সেই দ্বন্দ্ব। স্মিথ তাই স্বস্তি বোধ করছেন। এখন ক্রিকেটেই তার পুরো মনোযোগ।

ফক্স স্পোর্টসে লেখা কলামে স্মিথ বলেছেন, ‘প্রায় দুই মাস ব্যাট হাতে নিইনি আমি- এটা আমার ক্ষেত্রে বিরল। কখনো এত দীর্ঘ সময় ক্রিকেটের বাইরে ছিলাম না, সুতরাং ব্যাট হাতে নিতে মুখিয়ে আছি আমি।’

 

বাংলাদেশ সফরকে সামনে রেখে বৃহস্পতিবার থেকে ডারউইনে সাত দিনের প্রস্তুতি ক্যাম্প শুরু করবে অস্ট্রেলিয়া দল। নভেম্বরে ঘরে মাঠে আছে অ্যাশেজ সিরিজ। তবে বাংলাদেশ সিরিজকে অ্যাশেজের প্রস্তুতি হিসেবে দেখছেন না অসি অধিনায়ক, ‘আপনি এত আগে অ্যাশেজের প্রস্তুতি শুরু করতে পারবেন না; এটা এমন একটা সিরিজ যার অর্থ আমাদের কাছে অনেক।’

টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ আছে নবম স্থানে। তবে বাংলাদেশকে মোটেই খাটো করে দেখছেন না স্মিথ, ‘গত কয়েক বছরে তারা উল্লেখযোগ্য উন্নতি করেছে, বিশেষ করে ঘরের মাঠে। গত বছর ঘরের মাঠে টেস্টে তারা ইংল্যান্ডকে কুপোকাত করেছে। তারা অবশ্যই বিপজ্জনক দল।’

তথ্যসূত্র : সিডনি মর্নিং হেরাল্ড।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের