,

তোফা, তহুরা ও মুক্তামনির পাশে স্বাস্থ্য প্রতিমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা করা দুই জমজ বোন তোফা ও তহুরাকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহেদ মালিক স্বপন।

বুধবার সকাল ১১টা থেকে পৌনে ১টা পর্যন্ত ঢামেক হাসপাতাল পরিদর্শনকালে তিনি তাদের চিকিৎসার খোঁজ খবর নেন। এছাড়া, সাতক্ষীরার শিশু মুক্তামনিরও খোঁজ-খবর নেন তিনি।

পরে উপস্থিত সাংবাদিকদের প্রতিমন্ত্রী বলেন, জোড়া লাগানো দুই শিশুর অস্ত্রোপচার সফল হয়েছে। এটিই দেশে প্রথম। দুই শিশুই সুস্থ রয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, তাদের অবস্থা অনেক ভালো। তবে এখনো ইনফেকশনের ভয় রয়েছে।

এর আগে, গত ১ আগস্ট জোড়া লাগানো দুই শিশুর অপারশেন সম্পন্ন করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা।

গত বছরের ২৯ সেপ্টম্বর গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের ঝিনিয়া গ্রামের রাজু মিয়ার স্ত্রী সাহিদা বেগম নিজ বাড়িতে জোড়া কন্যা সন্তানের জন্ম দেন। কোমরের কাছে জোড়া লাগানো শিশু দুটির সব অঙ্গপ্রত্যঙ্গই আলাদা। শুধু প্রস্রাব-পায়খানার রাস্তা একটি।

গত বছরের ৮ অক্টোবর প্রথমবার ঢামেকে ভর্তির পর অপারেশনের মাধ্যমে তাদের পায়ুপথ আলাদা করা হয়। এরপর তাদের ফের ভর্তির তারিখ নির্দিষ্ট করে ছুটি দেয়া হয়। দ্বিতীয়বারের মতো গত ২১ এপ্রিল জোড়া লাগা শিশু তৌফা ও তহুরাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে, চর্মরোগে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন সাতক্ষীরার ১২ বছরের মেয়ে মুক্তামনির রক্তনালীতে টিউমার ধরা পড়েছে। সেটি সরাতে অস্ত্রোপচার করতে হবে। আগামী শনিবার সকাল ৮টায় অস্ত্রোপচার করা হবে জানিয়েছেন চিকিৎসকরা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা