,

‘এজেন্সিগুলোর সমন্বয়হীনতার কারণেই বিপর্যয়’

news-image

নিউজ ডেস্ক : হজ এজেন্সিগুলো সমন্বয়হীন বাড়িভাড়া করার কারণেই মূলত ফ্লাইটের সময়সূচির বিপর্যয় ঘটেছে। এমনটাই দাবি করেছে রাষ্ট্রীয় মালিকাধীন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় চলমান হজ ফ্লাইট সংক্রান্ত জটিলতাসহ নানা বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও এ এম মোসাদ্দিক আহমেদ এই দাবি করেন। তিনি বলেন, হজ ফ্লাইট বিপর্যয়ের দায়ভার কার, তা নিয়ে আমি কোনো কথা বলবো না। তবে এজেন্সিগুলো সমন্বহীয়নভাবে বাড়িভাড়া করার কারণে ফ্লাইট বিপর্যয় হয়েছে। বর্তমান পরিস্থিতি যাতে আয়ত্তের বাইরে চলে না যায় সে বিষয়ে আমরা কাজ করছি।

আমরা ১৪টি বাড়তি স্লটের জন্য আবেদন করেছিলাম। কিন্তু সেভাবে স্লট দেওয়া হয়নি। তাই বাড়তি ১৪টি স্লটের সর্বোচ্চ ৭টি স্লট ব্যবহার করতে পারবো। প্লেনের টিকিট সিন্ডিকেটের অভিযোগের বিষয়ে বিমান এমডি বলেন, টিকিটের সংগ্রহের বিষয়ে আমরা হজ এজেন্সিগুলোর কাছ থেকে চাহিদা আহ্বান করার পর ১১৫ টি এজেন্সি আবেদন করে। তাদেরই টিকিট দেওয়া হয়েছে।

এ বিষয়ে কোনো জটিলতা নেই। আমরা আশাবাদী শেষ পর্যন্ত সব যাত্রীই হজে যেতে পারবেন।এ পর্যন্ত বিমানের ১৯টি হজ ফ্লাইট বাতিল হয়েছে জানিয়ে তিনি বলেন, এতে বিমানের ক্যাপাসিটি লস হয়েছে ৯ হাজার ৮ হাজার ৮৮৭ জন। এ পর্যন্ত ৭০ টি হজ ফ্লাইট জেদ্দায় পৌঁছেছে। এর মধ্যে ২৪ হাজার ১১৫ জন হজযাত্রী পরিবহন করেছি আমরা। এখনও আমাদের যে সক্ষমতা আছে তাতে আমরা মোট ৫৮ হাজার ৯১৩ জন হজযাত্রী পরিবহন করতে পারবো। তাছাড়া বাড়তি আরও ১৪ স্লটের জন্য আবেদন করা হয়েছে। আশা করছি এর অনুমতিও আমরা পেয়ে যাবো।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের