,

নেইমারের বিকল্প পেয়ে গেছে বার্সেলোনা!

news-image

স্পোর্টস ডেস্ক : নেইমারকে আটকানোর অনেক চেষ্টা করেছিল কাতালান ক্লাবটি। কিন্তু যে চলে গেছে তাকে নিয়ে আর ভাবাভাবির কিছু নেই। প্রয়োজন হলো ব্রাজিল সুপারস্টারের বিকল্প খোঁজা। সেই বিকল্পও নাকি ইতিমধ্যে পেয়ে গেছে বার্সেলোনা! তিনি আরেক ব্রাজিলিয়ান উঠতি তারকা ফিলিপ কোটিনহো! লিভারপুলের এই প্লে মেকারকে দলে ভেড়ানোর চেষ্টা চালিয়ে আসছে কাতালান ক্লাবটি।

এবারের দলবদলের শুরু থেকেই কোটিনহোকে দলে ভেড়ানোর চেষ্টা চালিয়ে আসছিল বার্সেলোনা। গত সপ্তাহে ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে প্যারিসে গিয়েছেন নেইমার। তার যাবার সাথে সাথেই কোটিনহোর প্রতি মনোযোগী হয়েছে বার্সা। স্থানীয় গণমাধ্যমের দাবি এ ব্যপারে কাতালান জায়ান্টরা বেশ খানিকটা এগিয়েও গেছে। ২৫ বছর বয়সী এই প্লেমেকারকে দলে ভেড়ানো এখন বার্সেলোনার জন্য ‘সময়ের ব্যপার’ বলে দাবি জানিয়েছেন স্থানীয় একটি ক্রীড়া পত্রিকা।

ইতোমধ্যেই বিষয়টি চূড়ান্ত করতে বার্সা অফিসিয়ালরা ইংল্যান্ডে গিয়েছেন বলেও পত্রিকাটি জানিয়েছে। তাদের দাবি প্রাথমিক চুক্তি বাবদ কোটিনহোকে ৯০ মিলিয়ন ইউরো দেয়া হবে।

বোনাসসহ আনুষাঙ্গিক সব মিলিয়ে চুক্তির পরিমান দাঁড়াবে প্রায় ১২০ মিলিয়ন ইউরো।
বার্সা বিশ্বাস করে, ব্রাজিলিয়ান এই খেলোয়াড় শুধুমাত্র লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সাথে মিলে আক্রমণভাগে নেইমারের অনুপস্থিতিই পূরণ করবে না, একইসাথে মধ্যমাঠে ৩৩ বছর বয়সী অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তাকেও সহযোগিতা করতে পারবেন।

এদিকে গত সপ্তাহে লিভাপুল বস ইয়র্গেন ক্লাব বার্সেলোনাকে বলেছিলেন তাদের শক্তি যেন সঞ্চয় করে রাখা হয়, কারন তিনি কোটিনহোকে ছাড়ছেন না। যদিও সপ্তাহের শেষে ডাবলিনে এ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে প্রীতি ম্যাচে লিভারপুলের হয়ে খেলেননি কোটিনহো।

এর আগে ২০১২ সালে এস্পানেয়লের হয়ে ছয় মাসের ধারে লা লিগায় খেলেছেন কোটিনহো। ২০১৩ সালের জানুয়ারিতে ৮.৫ মিলিয়ন পাউন্ডে তিনি লিভারপুলে যোগ দিয়েছিলেন। ইংলিশ জায়ান্টদের হয়ে এ পর্যন্ত ১৮২ ম্যাচে করেছেন ৪২ গোল। গত বছর ব্রাজিলের কোচ হিসেবে তিতের নিয়োগের পর থেকে জাতীয় দলেও নিজেকে নিয়মিত করেছেন। ইতোমধ্যেই ২৮টি আন্তর্জাতিক ম্যাচে গোল করেছেন সাতটি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের