,

মুদ্রা পাচার : জবি শিক্ষার্থীসহ আটক ৫

news-image

নিজস্ব প্রতিবেদক : ইলেকট্রনিক মানি ট্রান্সফারের নামে অবৈধভাবে কোটি টাকা পাচারের অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ ৫ জনকে গ্রেফতার করেছে সিআইডি।

তারা হলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের স্নাতক শেষ বর্ষের আসকার ইবনে ইসহাক শাকিল (২৪), ঢাকা কলেজের পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র রিয়াজুল ইসলাম ওরফে ইরমান (২২), সরকারি তিতুমীর কলেজ থেকে ২০১৫ সালে মার্কেটিং বিভাগ থেকে পাস করা সৈয়দ মেহেদী হাসান (২৯), ইস্টার্ন ইউনিভার্সিটির আইন বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী জহিরুল হক (২৫) ও কেরাণীগঞ্জের বিকাশ-ফ্ল্যাক্সি লোডের দোকানি হায়দার হোসেন (৩০)।

বুধবার দুপুরে সিআইডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাহিনীর অর্গানাইজড ক্রাইম ইউনিটের বিশেষ পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম এসব তথ্য জানান।

এর আগে, মঙ্গলবার রাজধানীর পশ্চিম ধানমন্ডি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ইতোমধ্যে তাদের বিরুদ্ধে মুদ্রা পাচার প্রতিরোধ আইনে পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন বাদী হয়ে রাজধানীর হাজারীবাগ থানায় একটি মামলা করেছেন।

মোল্যা নজরুল জানান, ওই ৫ জন গ্রেফতারের পাশাপাশি তাদের কাছ থেকে ১৪১টি মাস্টার কার্ড, নগদ নয় লাখ ২১ হাজার ৫০০ টাকা, একটি সিপিইউ, দুইটি ল্যাপটপ, একটি লেমিনেটিং মেশিন, প্রিন্টার কাম স্ক্যানার, তিনটি মোবাইল ফোন সেট ও কয়েকটা ব্যাংক সেচ জব্দ করা হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা