,

মানুষের মলের উপকারিতা দেখালেন শহরের বাসিন্দারা!

news-image

অনলাইন ডেস্ক : কোনও কিছুই ফেলনা নয়। মানুষের মলও নয়। কেনিয়ার একটি ছোট্ট কাউন্টি নাকুরুতে এই কথা কাজে প্রমাণ করে ছেড়েছেন সেখানকার একটি কোম্পানি। মানুষের মল দিয়ে রান্নার জ্বালানি তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন তারা। নাকুরু ওয়াটার অ্যান্ড স্যানিটেশন সার্ভিসেস কোম্পানি মলকে শুকিয়ে, পুড়িয়ে তাকে কার্বনে পরিণত করে জ্বালানি-বল তৈরি করছে। তা বিক্রি হচ্ছে কিলো দরে।

নাকুরুর মাত্র এক চতুর্থাংশ বাসিন্দার বাড়ি নিকাশি ব্যবস্থার সঙ্গে যুক্ত। বাকিরা যেখানে সেখানে মল ত্যাগ করেন। বেশির ভাগই নর্দমাতে। তখনই এই সংস্থা সেপটিক ট্যাঙ্ক ও খাটা পায়খানা থেকে মল সংগ্রহের কাজ শুরু করে। সেই সংগৃহীত মল ট্রাকে করে বর্জ্য জল পরিশোধন প্লান্টে নিয়ে ফেলা হয়।

সেখানেই এই জ্বালানি-বল তৈরি করে কোম্পানিটি।
তবে নারুকুর প্রশাসনিক কর্তারা স্বীকার করে নিয়েছেন মানুষের মলের জ্বালানি ব্যবহার করাতে অনেকেরই আপত্তি ছিল। তবে ধীরে ধীরে এটি ব্যবহার করা শুরু করেছেন বাসিন্দারা। সংবাদ সংস্থাকে এক ব্যবসায়ী গ্রেস ওয়াকা জানান, এই জ্বালানিতে কোনও গন্ধ নেই। রান্নাও ভাল হয়। আগুনও অনেকক্ষণ জ্বলে। রান্নাও তাড়াতাড়ি হয়।

নাকুরু ওয়াটার অ্যান্ড স্যানিটেশন সার্ভিসেস কোম্পানির মুখপাত্রের দাবি, এই জ্বালানি কয়লা, পেট্রোলের থেকে অনেক পরিবেশ বান্ধব ও এই প্রক্রিয়ায় মানুষের মলকে ব্যবহার করায় এলাকাকে জীবানু মুক্তও রাখা যায়। অনেক স্থানীয় মানুষের কর্মসংস্থান হচ্ছে বলেও দাবি করেছে সংস্থাটি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা