,

ফের লাইভে রুবি, সালমানের স্ত্রীকে গালিগালাজ (ভিডিও)

news-image

অনলাইন প্রতিবেদক : দীর্ঘ ২১ বছর পর হঠাৎ সালমান শাহর মৃত্যু নিয়ে সরগরম হয়ে উঠেছে গোটা বাংলাদেশ। আর সেটা শুরু হয়েছে গত সোমবার জনপ্রিয় এই চিত্রনায়কের হত্যা মামলার অন্যতম আসামি রুবি সুলতানার একটি ভিডিও প্রকাশের মাধ্যমে।

ওই ভিডিও থেকে আলোচনা শুরু হলেও এরপর একে একে অনেকবার ফেসবুক লাইভে এসেছেন রুবি। আজ সকাল ৮টা ৩৪ মিনিটে ফেসবুকে লাইভে আসেন তিনি। এরপর ফের ১১টা ২৮ মিনিটে লাইভে আসেন রুবি।
তবে এবার তিনি খুব বিরক্তি প্রকাশ করেছেন। সেই সাথে লাইভের শেষ পর্যায়ে গিয়ে তিনি বেশ উত্তেজিত হয়ে পড়েন। এসময় তিনি সালমান শাহের স্ত্রী সামিরার উপর ক্ষেপে যান। তাকে এবং তার পরিবারকে নিয়ে গালিগালাজ করেন।

লাইভে প্রথমেই তিনি বলেন, রাত এখন দেড়টা বাজে, আমি এখন ঘুমাচ্ছিলাম। কিন্তু আমি কী ঘুমাতে পারি। খালি ফোনকল আসছে। একটা কথা আমি বুঝিনা মানুষ আমাকে নিয়ে কেন পড়ে আছে?

তিনি আরো বলেন, খুন হইছে না আত্মহত্যা হইছে সেটারতো একটা তদন্ত হওয়া দরকার। আর সেই তদন্তের মাঝে সামিরা ছাড়া কে থাকবে? সেইতো মূল ছিল, সেইতো লাশকে ঝুলন্ত অবস্থায় পেয়েছে। তাহলে আমি কেন কথা বলবো? ওরইতো কথা বলার দরকার। ওর বাপ কেন কথা বলে? ওর হাসবেন্ড কেন কথা বলে?

এক পর্যায়ে তিনি উত্তেজিত হয়ে বলেন, যে জিনিসে মন দেওয়ার কথা সেটা হল সালমান শাহ মারা গেল কেমন করে। তা না আমার চরিত্র হরণে লেগে পড়েছে সবাই। … যে জানে সব কিছু সেই সামিরাকে কেন জিজ্ঞাস করা হয় না? ওর মারে কেন জিজ্ঞাস করা হয় না? ওর বাপরে কেন সামনে আনে? ওকি প্রধানমন্ত্রী থেকে দুনিয়ার সব মানুষের থেকে বড় নাকি যে, পুলিশও ওকে ধরতে পারে না?

এবার চরম উত্তেজিত হয়ে রুবি বলেন, ওরে (সামিরা) এখন পুলিশ ধরে নিয়ে গেলে ওরে কি আদর করে শাড়ি-গয়না পড়ে ও গিয়ে ওখানে ঢং করে বসবে নাইলে ঘোমটা দিয়ে বসবে? এমনিতেতো ছবি দেখলে মনে হয় নায়িকার ভাব। ওর ছবি দেখেন কিভাবে চলে? ওরে দেখলে কি মনে হয়? আর সালমান শাহ’র সব কিছু নিয়ে ও পেছন থেকে চাল চালায়, সামনে আসেনা কেন? অসভ্য মেয়ে, বছরের পর বছর আমার সাথে মিথ্যা কথা বলে গেছে, যা বুঝাইছে আমি তাই বুঝছি। ২১টা বছর ধরে আমাকে যা বুঝাইছে আমি তাই বুইঝা গেছি আর বলে গেছি আত্মহত্যা, আত্মহত্যা আত্মহত্যা। এখন বলুক দেখি আমার ছেলেরে ও কী দিছিল কাপড়ের পোটলার মধ্যে যেটা ফেলাইতে দিছিল আমার ছাদের মধ্যে। *** সামিরা তুই আমার ছেলেরেও ফাঁসাইতে চাইছিছ, আমারেও ফাঁসাইতে চাইছিছ। *** তুই কী ভাবছিছ যে তোর মা বাইচা থাকবে তুই বাইচা থাকবি আমি থাকতে? নো জীবনেও না। ফেসবুক যদি থাকে আমি যতক্ষণ পারি তোরে *** করে ছাড়বো **। তুই কতগুলি মিথ্যা কথা আমার সাথে বলছিস। *** সামিরা তুই আমার মুখ দিয়ে আজকে গালি বের করাইছিস। *** তোর যদি সাহস থাকে সামনে আয়। তুইতো জীবনেও সামনে আসবি না। কারণ তুইতো ওরকম মেয়ে যারা সামনে আসেনা পেছন থেকে চাল চালায়।

দেখুন ফেসবুকে লাইভে আসা রুবির সেই ভিডিওটি-

https://www.facebook.com/socialnewsbd/videos/669928613203938/

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে