,

গৃহকর্মী নিয়ে যাওয়ার সার্ভিস নিয়ে সৌদিতে বিতর্ক

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বের বিভিন্ন দরিদ্র ও উন্নয়নশীল দেশ থেকে প্রতিদিন শত শত নারী গৃহকর্মী কাজ নিয়ে সৌদি আরবে যান। এদের বড় অংশই নামেন রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে।

বিবিসির বাংলার খবর, বিমানবন্দরের ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রিয়াদ এয়ারপোর্ট কোম্পানি সম্প্রতি একটি সেবা চালু করেছে। সেই সার্ভিসের আওতায় বিমান থেকে গৃহকর্মীদের যার যার মনিবের বাড়িতে পৌঁছে দেওয়া হবে। ফলে কষ্ট করে আর গৃহকর্মীদের নিতে মনিবদের আর বিমানবন্দরে আসতে হবে না।

কোম্পানি তাদের টুইটার পাতায় ছবি পোস্ট করেছে যেখানে দেখা যাচ্ছে বিমানের দরজা থেকে একজন নারী গৃহকর্মী সোজা ঢুকে যাচ্ছেন গৃহকর্তার বাড়িতে। ওই বিজ্ঞাপনে তারা লিখেছে, “আমরা আপনার গৃহকর্মীকে বিমান থেকে নিয়ে সোজা আপনার বাড়ি পৌঁছে দেব।”

কোম্পানিটি নতুন এই সেবার তারা নাম দিয়েছে তাওয়াসালাক। শব্দটির অর্থ — সে (গৃহকর্মী) আপনার কাছে চলে আসবে।

আর এই নামটাই দিয়ে যত বিতর্ক। সোশ্যাল মিডিয়া টুইটারে অনেক সৌদি নাগরিক এই সার্ভিসের সমালোচনা করেছেন। আবার অনেকেই লিখছেন গৃহকর্মীদের পণ্য হিসেবে গণ্য করা হচ্ছে।

সমালোচকদের কেউ বলছেন, “গৃহকর্মীদের কি কার্গো হিসাবে দেখা হচ্ছে?” আবারও কেউ বলছেন, গৃহকর্মীরা যাতে বিমানবন্দর থেকে পালিয়ে না যেতে তার জন্যই এই ব্যবস্থা।

খবরে আরও বলা হয়, সৌদি আরবে গৃহকর্মীদের অধিকার, থাকার পরিবেশ নিয়ে নিয়ে বিস্তর সমালোচনা রয়েছে। নিয়োগদাতাদের অনুমোদন ছাড়া তারা চাকরি বদলাতে বা কাজ ছেড়ে নিজের দেশে চলে যেতে পারেন না।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা