,

বিমানের আরও দুটি হজ ফ্লাইট বাতিল

news-image

নিজস্ব প্রতিবেদক : পর্যাপ্তসংখ্যক হজযাত্রী না পাওয়ায় আজ বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আরও দুটি হজ ফ্লাইট বাতিল হয়েছে।

বাতিল হওয়া বিজি-৫০৪৫ ফ্লাইটটির আজ ভোর পাঁচটায় ও বিজি-৩০৫৩ ফ্লাইটটি বিকেল ৪টা ৩৫ মিনিটে সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল।

এই নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মোট ১৯টি হজ ফ্লাইট বাতিল হলো। উদ্ভূত পরিস্থিতি নিয়ে আজ সংস্থাটির একটি সংবাদ সম্মেলন হওয়ার কথা।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বলেন, পর্যাপ্তসংখ্যক হজযাত্রী না পাওয়ায় ফ্লাইট দুটি বাতিল করতে হয়েছে।

গত ২৪ জুলাই বাংলাদেশ বিমানের হজ ফ্লাইট শুরু হয়। ওই দিন সকালে সরকারি ব্যবস্থাপনায় ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমানের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়ে।

চলতি বছর ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন বাংলাদেশি হজ পালন করতে সৌদি আরব যাবেন। এর মধ্যে হজ ফ্লাইট ও নিয়মিত ফ্লাইটে ৬৩ হাজার ৫৯৯ জন হজযাত্রী জেদ্দা যাবেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে