সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পৃথিবীর প্রায় অর্ধেক মানুষ সোশ্যাল মিডিয়ায়!

news-image

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : বর্তমানে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতে লগ-ইন করে বিশ্বব্যাপী ৩ বিলিয়নের বেশি ব্যবহারকারী! অর্থাৎ বিশ্বের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক মানুষ দিনের কোনো না কোনো অংশ বরাদ্দ রাখেন সোশ্যাল মিডিয়ার জন্য।

দ্য নেক্সট ওয়েবে প্রকাশিত হটসুইট এবং উই আর সোশ্যাল পরিচালিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বজুড়ে বর্তমানে সোশ্যাল মিডিয়ার সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৩.০২৮ বিলিয়ন। এটা খুবই চমকপ্রদ একটি সংখ্যা, বিশেষ করে আপনি যদি বিবেচনা করেন যে পৃথিবীর মোট জনসংখ্যা আনুমানিক ৭.৫২৪ বিলিয়ন।

অর্থাৎ বিশ্বের জনসংখ্যার প্রায় ৪০ শতাংশ মানুষ সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে এবং আনুমানিক ৩.১৮৯ বিলিয়ন ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে খুব ছোট্ট একটি অংশ সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে না। সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ব্যবহারকারীদের সবচেয়ে বড় অংশটি হচ্ছে, মোবাইল ব্যবহারকারীরা। ২.৭৮০ বিলিয়ন মানুষ মোবাইল থেকে সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর এই সংখ্যা বিশাল এবং ক্রমশ তা বৃদ্ধি পাচ্ছে।

সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলোর মধ্যে স্বাভাবিকভাবেই রাজত্ব করছে ফেসবুক, মাসিক সক্রিয় ব্যবহারকারী আনুমানিক ২.০৪৭ বিলিয়ন। ফেসবুকের মালিকানাধীন অন্য তিনটি প্লাটফর্মের মধ্যে হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে। ইনস্টাগ্রাম ব্যবহার করে প্রায় ৭০০ মিলিয়ন মানুষ। এর অবস্থান সপ্তম।

সুতরাং পরবর্তীতে ফেসবুক বা টুইটারে যখন আপনি থাকবেন এবং বলা হবে ‘আপনি সময় নষ্ট’ করছেন, তখন মন খারাপ করবেন না, কেননা আপনি একা নন, পৃথিবীর প্রায় অর্ধেক মানুষ সময় নষ্ট করছে!

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা