,

পঞ্চমবারের মত জুটি বাঁধলেন শাকিব-বুবলি

news-image

বিনোদন প্রতিবেদক : শাকিব-অপু জুটি ভাঙনের পরই-নতুন করে গড়ে উঠছে শাকিব-বুবলি জুটি। আর তারই ধারাবাহিকতায় পঞ্চমবারের মত জুটি হয়ে ‘চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ ছবিটিতে অভিনয় করবেন তারা।

গত শনিবার এ ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এ দুই অভিনয়শিল্পী। নির্মাণ করবেন উত্তম আকাশ। ছবিটি নির্মিত হবে শাপলা মিডিয়ার ব্যানারে।

বুবলী বলেন, ‘শাকিব বাংলা চলচ্চিত্রের সুপারস্টার। তার সঙ্গে নতুন আরেকটি ছবিতে কাজ করতে যাচ্ছি-এ কারণে ভীষণ ভালো লাগছে। অভিনয়ের অনেক খুঁটিনাটি বিষয় তার কাছ থেকে শেখা যায়।’
সেলিম খান জানান, ছবির শুটিং শুরু হবে কবে আর অন্যান্য চরিত্রে কারা অভিনয় করবেন-শিগগিরই তা জানানো হবে।

ঢাকাই চলচ্চিত্রে শাকিব খান এর সঙ্গে ‘বসগিরি’ ছবিতে জুটি হয়ে আলোচনায় আসেন সংবাদ পাঠিকা থেকে নায়িকা হওয়া শবনম বুবলী। গত বছরের ঈদে এ ছবিটির সঙ্গে মুক্তি পায় শাকিব-বুবলী জুটির আরেক ছবি ‘শুটার’। এ জুটির আরও দুই ছবি ‘অহংকার’ ও ‘রংবাজ’ আছে মুক্তির অপেক্ষায়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা