,

নাচ শিখতে গিয়ে আহত জ্যাকলিন ফার্নান্দেজ

news-image

বিনোদন ডেস্ক : নিজের সেরাটা দেয়ার জন্য তারকারা তার সাধ্যমত চেষ্টা করেন। আর তেমন চেষ্টা করতে গিয়েই আহত হয়ে আপাতত বিছানাতেই আশ্রয় নিলেন বলিউডের গ্ল্যামার গার্ল জ্যাকলিন ফার্নান্দেজ।

সম্প্রতি ‘এ জেন্টেলম্যান’ নামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন শ্রীলঙ্কান এই সুন্দরী। জানা গেছে, ছবিটির একটি গানে পোল ড্যান্স করতে দেখা যাবে জ্যাকলিনকে।

আর তাই গানের শুটিংয়ের আগে প্র্যাকটিস করছিলেন জ্যাকলিন। তবে সেই প্র্যাকটিসের শেষে অসাবধানতাবশত পড়ে গিয়ে আঘাত পান তিনি। আপাতত তাই বিশ্রাম রয়েছেন। তার সে প্র্যাকটিসের ভিডিও ভাইরাল হয়েছে অনলাইন জুড়ে।

জ্যাকলিনের পোল ড্যান্স দেখে মুগ্ধ ভক্তরা। কেউ কেউ বলছেন পেশাদার পোল ড্যান্সারদের চেয়েও ভালো করেছেন এই বলিউড তারকা।

‘এ জেন্টেলম্যান’ ছবিটিতে জ্যাকলিনের বিপরীতে দেখা যাবে সিদ্ধার্থ মালহোত্রাকে। আগামী ২৫ আগস্ট ছবিটি মুক্তি দেয়ার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের