,

৮ হাজার ইয়াবা নিয়ে স্ত্রীসহ পুলিশ সদস্য গ্রেফতার

news-image

নিউজ ডেস্ক : ৮ হাজার পিস ইয়াবা নিয়ে স্ত্রীসহ এরশাদ আলম নামের এক পুলিশ সদস্য ও তার স্ত্রী কামরুন নাহারকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত ইয়াবার বাজার মূল্য প্রায় ২৪ লাখ টাকা।

সোমবার রাত ১২টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের হোয়াইক্যং বিজিবি চেকপোস্টে এ দম্পতিকে আটক করা হয়।

এরশাদ আলম (৩০) পুলিশ সদস্য হিসেবে ৭/৮ মাস ধরে চকোরিয়া থানায় কর্মরত রয়েছেন। আটকের আগে ৩/৪ দিন তিনি কর্মস্থলে উপস্থিত ছিলেন না বলে জানিয়েছেন চকোরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বখতিয়ার উদ্দিন চৌধুরী।

এরশাদ আলম কুমিল্লা বুড়িচং উপজেলার পীর যাত্রাপুর এলাকার মৃত আলী আজমের ছেলে। তার স্ত্রী কামরুন নাহার কক্সবাজার পিএমখালী ছনখোলা এলাকার আব্দুল হামিদের মেয়ে।

গ্রেফতারের পর মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টার সময় তাদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করে মামলা করেছে বিজিবি।

বিজিবি হোয়াইক্যং বিওপির হাবিলদার মোঃ হায়দর আলী শেখ জানান, রাতে কক্সবাজারগামী যাত্রীবাহী একটি মাইক্রোতে তল্লাশি করে কামরুন নাহারের শপিং ব্যাগ হতে ৪০ টি ছোট পলিব্যাগ পাওয়া যায়। যা গণনা করে ৮ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এ ছাড়া তাদের কাছ থেকে ৪টি মোবাইল সেটও উদ্ধার করা হয়। তবে আটককৃত এরশাদ কোন সরকারি বাহিনীর সদস্য কিনা তা অবগত নন বলে তিনি জানান।

টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) শেখ আশরাফুজ্জামান এ বিষয়টি এড়িয়ে গেলেও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জয়নাল মামলাটি যথাযত তদন্ত করা হবে বলে জানান।

চকোরিয়া থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, মোঃ এরশাদ আলম ৭/৮ মাস ধরে চকোরিয়া থানায় পুলিশ কন্সটেবল হিসেবে কর্মরর্ত রয়েছে। তবে গত ৩ দিন ধরে সে কর্মস্থলে অনুপস্থিত রয়েছে। বিষয়টি তিনি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করেছেন বলেও জানান।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের