,

আট বছরের রুহানের সাইকেল ‘স্টান্টবাজি’

news-image

নিউজ ডেস্ক : ফেসবুকে একটা ভিডিও হঠাৎ করেই নজর কাড়ল, ছোট একটি শিশু একদম পেশাদার স্টান্টম্যানের মতো সাইকেল থেকে লাফিয়ে নামছে। আরো খবর নিয়ে জানতে পারলাম ছেলেটি ঢাকার, বাসা মোহাম্মদপুরে।

বলছিলাম মোহাম্মদপুর স্টান্ট ভাইপার গ্রুপের তথা বাংলাদেশের সর্বকনিষ্ঠ বাইসাইকেল স্টান্টম্যান আট বছরের ড্যানিয়েল রহমান রুহানের কথা। ইংলিশ মিডিয়ামে দ্বিতীয় শ্রেণির ছাত্র এই শিশুটির অকুতোভয় মানসিকতা সত্যিই প্রশংসা করার মতো। রুহান জানায়, সে যখন প্রথম শ্রেণিতে পড়ে স্টান্ট ভাইপার গ্রুপের আরেফিন চৌধুরীকে দেখে স্টান্ট শেখার ইচ্ছা জাগে।

সেই রুহান এখন সাইকেলের দূরুহ সব স্টান্টে পটু। বাই সাইকেল স্টান্টে সবচেয়ে দূরুহ স্টান্টগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সামার সল্ট স্টান্ট। এটা অনেকটা পুকুরে উল্টো ডিগবাজি দেয়ার মতো। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওগুলোতে দেখা যায় বেশ সহজাতভাবেই সে এই কঠিন স্টান্টটি করছে। এছাড়া হ্যান্ডেল বার রাইডিং বা সাইকেল চালাতে চালাতে হ্যান্ডলে দাঁড়িয়ে সাইকেল সুনিপুণভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম সে। আর সাধারণ সব স্টান্টে সে দক্ষ।

মোহাম্মদপুর স্টান্ট ভাইপার গ্রুপের স্টান্ট ম্যানেজম্যান্ট ডিরেক্টর তাইমি বলেন, আমাদের সঙ্গে যারা স্টান্ট করে তাদের সবাই নবম-দশম শ্রেণির শিক্ষার্থী। রুহানের মতো এত ছোট আমাদের মধ্যে কেউ নেই। ও এত কমবয়সে কঠিন সব স্টান্ট নিপুণভাবে করে তাতে তার সাহস ও দক্ষতার প্রশংসা না করে থাকা সম্ভব না।

রুহান ঢাকা ছাড়াও বিভিন্ন শহরে বাই সাইকেল স্টান্ট করে দেখিয়েছে। জানা গেছে, সোশ্যাল মিডিয়ায় তার ভিডিও দেখে তাকে বিজ্ঞাপনের জন্য খোঁজা হয়েছিল।

সাধারণত এই ধরণের স্টান্ট যারা করে তারা সেটা মা বাবার কাছে লুকিয়ে রাখতে চায়। কিন্তু অনেক কম বয়সে বাবাকে হারানো রুহানের এই ‘স্টান্টবাজি’র সবচেয়ে বড় সমর্থক তার মা সাঈদা সুমনা। তিনি বলেন, রুহানের বয়সী ছেলেদের দেখা যায় মোবাইল, ট্যাবে মাথা গুজে বসে আছে। তার সাইকেল নিয়ে আগ্রহ দেখে আমি অনেক উৎসাহ দিয়েছি।

বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা সুমনা যোগ করেন, আমার ছেলে তার আগ্রহের জিনিসটা ভালোভাবে শিখতে গিয়ে হয়তো তার পড়ালেখার কিছুটা ক্ষতি হচ্ছে। সে জন্য আমার কিছুটা আফসোস থাকলেও এটা ভালো লাগে যে তার মধ্যে সৃষ্টিশীল ও বৈচিত্র্যময় কিছু করার সাহসটা ওর আছে।

রুহান ও তার মায়ের ইচ্ছা সে একদিন বাইসাইকেল স্টান্টে জাতীয় ও বিশ্বমঞ্চে দারুণ কিছু করে দেখাবে।

https://www.facebook.com/DainikIttefaq/videos/1244166239026546/

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের