,

নাসিরনগরে ২০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ

news-image

নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে সহকারী  মৎস্য কর্মকর্তা মোঃ সাইদুর রহমানের নেতৃত্বে  ঝটিকা অভিযানে প্রায় ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংশ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার দুপুর ১২ টায় উপজেলা প্রশাসন চত্বরে এসব নিষিদ্ধ কারেন্ট জাল পুড়ানো হয়।
নাসিরনগর মেদীর হাওরে অবৈধ কারেন্ট জাল দিয়ে বিভিন্ন সময় মাছ আহরণের অভিযোগ ছিল। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে নাসিরনগর থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করে উপজেলা মৎস্য অফিস। কারেন্ট জাল ব্যবহারকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এসময় প্রায় ২০ হাজার মিটার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে। উপজেলা প্রশাসন চত্ত্বরে এসব জাল পুড়ানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী, সহকারী মৎস কর্মকর্তা সাইদুর রহমান,সদর ইউপি চেয়ারম্যান মোঃ আবুল হাসেম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

এ ব্যপারে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরাফাত উদ্দিন আহমেদ বলেন, নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরা সম্পূর্ণ বেআইনি। যারা এ অপরাধ করবে তাদের কাউকে ছাড় দেয়া হবেনা।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের