,

টাঙ্গাইলে ১৪ জেএমবি সদস্যের ২০ বছর জেল

news-image

নিজস্ব প্রতিবেদক : নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির ১৪ সদস্যকে ২০ বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছেন টাঙ্গাইলের একটি আদালত। বারো বছর আগে দেশব্যাপী একযোগে বোমা বিস্ফোরণের মামলায় তাদেরকে দণ্ডাদেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবুল মনসুর মিয়া এ রায় দেন বলে জানান আদালত পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম।

রায়ে প্রত্যেককে ৩০ হাজার টাকা জরিমানাও করা হয়, যা অনাদায়ে আরও তিন বছর করে সশ্রম কারাভোগ করতে হবে তাদের।

মামলার নথি থেকে জানা যায়, ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশের মতো টাঙ্গাইল কোর্ট চত্বর, শহীদ জগলু রোড ও বেবিস্ট্যান্ড এলাকায় জেএমবি সদস্যরা একযোগে বোমা বিস্ফোরণ ঘটায়। ওই ঘটনায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়।

পরিদর্শক আনোয়ারুল জানান, ২০১২ সালের ১২ ডিসেম্বর টাঙ্গাইল মডেল থানার এসআই মো. বোরহান উদ্দিন এই মামলার অভিযোগপত্র দাখিল করেন।

মামলার ১৭ আসামির মধ্যে তিন জন মারা গেছেন। দণ্ডিত ১৪ জনের মধ্যে ১০ জন টাঙ্গাইল কারাগারে রয়েছেন। চার জন পলাতক।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের