,

বিএনপির রাজনীতি করার অধিকার নেই : হানিফ

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, বিএনপির এ দেশে রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না।

আজ মঙ্গলবার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে শিল্পকলা একাডেমিতে যুবলীগ আয়োজিত আলোচনা সভায় হানিফ এসব কথা বলেন।

হানিফ বলেন, যারা দেশকে ধ্বংস করার রাজনীতি করছে, তারা দেশকে এখনো পাকিস্তানি তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে চায়। তাদের এ দেশে রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না।

হানিফ তাঁর এই দাবি আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে পৌঁছাতে যুবলীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ১৯৭১ সালে বিতর্কিত কর্মকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের জন্য জামায়াতের নিবন্ধন বাতিল করা হয়েছে। জনগণ থেকে দাবি উঠেছে, তাদের রাজনীতি নিষিদ্ধ করার জন্য। ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের জন্য জামায়াত যেভাবে জাতির কাছে ধিক্কৃত, ঠিক তেমনিভাবে ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার সঙ্গে যারা জড়িত ছিল, তারাও সমানভাবে ধিক্কৃত।

‘বঙ্গবন্ধু হত্যায় সরাসরি জড়িতদের বিচার হয়েছে। কিন্তু মূল চক্রান্তকারী জিয়াউর রহমানের বিচার হয়নি। তাঁর মরণোত্তর বিচারের দাবি করছি। এ বিচারের মাধ্যমে জাতির কাছে তাঁর মুখোশ উন্মোচিত হওয়া দরকার’, বলেন হানিফ।

হানিফ আরো বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মাধ্যমে জিয়াউর রহমান স্বাধীনতাবিরোধী শক্তিকে পুনর্বাসন করে জাতিকে বিভক্ত করেছিলেন। এ বিভক্তি দূর করার জন্যই জিয়াউর রহমানের মরণোত্তর বিচার করতে হবে।

যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাবিতা রিজওয়ানা রহমান, যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য শহীদ সেরনিয়াবাত, আনোয়ারুল ইসলাম, সিরাজুল ইসলাম মোল্লা, যুবনেতা কাজী আনিসুর রহমান, ইকবাল মাহমুদ বাবলু, মিজানুল ইসলাম মিজু, মঈনুল হোসেন নিখিল, ইসমাইল চৌধুরী সম্রাট প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে