বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভয়ংকর সুন্দর নিয়ে দর্শকের প্রতিক্রিয়া!

news-image

বিনোদন প্রতিবেদক : ভয়ংকর সুন্দর কেমন লাগলো, এ প্রশ্নের সোজাসাপ্টা উত্তর দিচ্ছি। ভালো। তো এই যে বললাম ভালো, তাহলে কেন ভালো লেগেছে তা বলাটাও এখন দায়িত্বের মধ্যে এসে পড়ে। কিন্তু মুশকিল হলো মাত্র একবার একটা চলচ্চিত্র দেখে প্রতিক্রিয়া ব্যক্ত করা খুব শক্ত কাজ। এই আমি কোন সন্মানিত সূধীজন নই, এ লেখা শুধু একজন আমদর্শকের প্রতিক্রিয়া মাত্র। চলচিত্রের গানগুলো ভালো তবে আরো ভালো হতে পারতো। সংলাপ ভালো ছিলো, ক্যামেরাওয়ার্ক খুব ভালো, আলোর কাজও প্রশংসনীয়। এই চলচ্চিত্রের আরেকটি গুরুত্বপূর্ণ দিক নারী প্রধান চরিত্র। এখানে থেকে কি চলচ্চিত্রটি আরেকটা দৃষ্টিকোণ থেকে দেখা যায়? নয়নতারা ও মুকু এক ধর্মের নয়। তারা দুজন বিয়ে করে আইনের আশ্রয়ে। এখান থেকে কি কোনো ম্যাসেজ পাচ্ছেন? ভালোবাসা, সমাজ, রাস্ট্র, সংস্কার, নারী ভয়ংকর সব বিষয়কে খুব সুন্দরভাবে তুলে এনেছেন পরিচালক।

সাধারণ চোখে দেখলে একটা প্রেমের গল্প আর পানির জন্য হা-হুতাশ ছাড়া হয়তো কিছুই চোখে পড়বে না।
নয়নতারা (ভাবনা) বাড়ি থেকে পালিয়ে ঢাকা এসেছে। নয়নতারা বেশ বনেদি ও ধর্ণাঢ্য ঘরের সন্তান। সদরঘাটে নেমে সে উদ্দেশ্যহীন রিক্সায় ঘুরছে। একসময় রিক্সাওয়ালার সাহায্যে সে পুরান ঢাকার একটি হোটেলে রুম পায়। নয়নতারার রুম সার্ভিস যে ছেলেটা তার ডাকনাম মুকু (পরমব্রত)। নয়নতারা পালানোর সময় বেশকিছু টাকাপয়সা ও স্বর্ণালংকার নিয়ে এসেছে। সে মুকুকে ভালো খাবার আনতে পাঠায়, মুকু নিয়েও আসে কিন্তু নয়নতারা তা খেতে পারে না। কারণ নয়নতারার আভিজাত্য অনুযায়ি খাবার আনার কথা কোনো পাঁচ তারকা হোটেল থেকে।

নয়নতারা, ধনীর আদরে সন্তান হিসেবে যা হয় তাই; আহলাদি, বস্তবতা বিষয়ক জ্ঞান কম এবং একটু জেদিও বটে। মুকু অতি সাধারণ সহজ-সরল, বোকা ও ভিরু প্রকৃতির মানুষ। যার বাবা-মা কারো স্মৃতিই মনে নেই, অনাদরে অযত্নে কাকার কাছে মানুষ। তো নয়নতারার সাথে মুকুর একটু বন্ধুত্বর মতো হয়ে যায়। ধনী ঘরের সন্তানেরা সাধারণত এটা দাও, এটা আন, ওটা আন এ ধরণের বলার মতো প্রচুর মানুষ আশেপাশে পায়। কিন্তু নয়নতারা এই শহরে পালিয়ে আসার পর তার একাকিত্বের সময় সেই সার্ভিসটুকু পাচ্ছিলো মুকুর থেকে। ওদিকে একদিন কিছু কেনাকাটা করে ফেরার পথে পাড়ার মাস্তানের চোখ পড়ে নয়নতারার উপর। এবং যথারিতী দুইবারের চেস্টায় সে নয়নতারার নাগাল পেয়ে যায়। মুকুকে বের করে দিয়ে নয়নতারার উপর ঝাপিয়ে পড়ে সে, সেই ভিতুর ডিম মুকু ফুলদানি দিয়ে মাথায় আঘাত করে মাস্তানকে মেরে ফেলে।

ফলাফল দুজনেই পালিয়ে যায় হোটেল ছেড়ে। এই যে মুকু পরিস্থির কারণে খুন করে ফেললো পাড়ার প্রভাবশালী মাস্তানকে, গতানুগতিক ছবি হলে কিন্তু তারপর মুকু হয়ে যেতো এলাকার ডন বা এজাতীয় কিছু। ভয়ংকর সুন্দরে তা কিন্তু হয়নি। এখানে আমরা নায়ক নায়িকাকে অতিপ্রাকৃতভাবে উপস্থাপনের যে চেষ্টা চলচ্চিত্রের সংস্কৃতি হয়ে দেখা দিয়েছে তার থেকে মুক্তি পেলাম। ভাবনা এবং পরমব্রত সত্যিকার অর্থেই এ চলচ্চিত্রে নয়নতারা ও মুকু হতে পেরেছিলেন। এটাও বড় একটা সাফল্য। এরপর সাধ ও সাধ্যের সমন্ময়ে নয়নতারা ও মুকু বস্তিতে ঘর ভাড়া নেয়। মুকু কোন এক হোটেলে ক্লিনিং সার্ভিসে চাকুরিও নিয়ে নেয়। কিন্তু বস্তির লোকজন তাদের ভালোভাবে নেয় না। নিম্নবিত্ত শ্রেনীর আরেকটি বাস্তব রুপ আমরা ভয়কর সুন্দরে আবারও দেখলাম।

নয়নতারার পোষাক, লাইফস্টাইল তারা মেনে নিতে পারে না। এদিকে এলাকায় পানি সরবরাহ বন্ধের কারণে নয়নতারা পানির জন্য হাহাকার করে। প্রতিবেশী বস্তিতে পানি আনতে গিয়ে বস্তিবাসির আক্রোশ ও হামলার শিকার হয়। আসলে আমরা সাধারণত নিম্মবিত্তকে যে চোখে দেখি উচ্চবিত্তকে অন্য চোখে দেখি। কিন্তু আমাদের এ দেখা অনেকাংশে সঠিক নয়। নিম্মবিত্ত ও উচ্চবিত্তের মতোই তাদের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এমন মানুষকে প্রতিপক্ষভাবে ভয়ংকরভাবে। সেই সাথে হঠাৎ উপরতলা থেকে পরিস্থিতির কারণে নিচতলায় নেমে গেলে নিচতলার মানুষগুলোর আচরণ যে কতটা ভয়ংকর হতে পারে তা আসলে বাস্তবে যে এ ধরনের পরিস্থিতিতে পড়েন নাই তিনি বুঝবেন না। সেই ব্যপারটাই সুন্দরভাবে তুলে ধরতে পেরেছে ভয়ংকর সুন্দর। তো এরপর নয়নতারা একধরণের মানসিক অস্থিরতায় পড়ে যায়। সে তার স্বর্ণালংকার বিক্রি করে শত শত বালতি মগ, ড্রাম কিনে সেখানে পানি জমাতে শুরু করে।

মুকু ও নয়নতারা অপেক্ষা করে সেই দিনের যেদিন আবার পানি সরবরাহ বন্ধ হবে সবাই তার কাছে আসবে পানি চাইতে। সেদিন সত্যি আসে। নয়নতারা ও মুকু এক ধরণের উন্মাসিক আনন্দ পায়। কিন্তু দিন শেষে বস্তিবাসি পানির জন্য চওড়া হয় বাড়িওয়ালির উপর। আমরা আগেই দেখেছি বাড়িওয়ালিই মুলত এখানে মুখ্য চরিত্র, বাড়িওয়ালা ফারুক আহমেদ মাতাল। বস্তিবাসি পয়সা দিয়ে ওয়াসার পানি আনার দাবি জানায়। কিন্তু বাড়িওয়ালা কৌশলে নিজেদের ব্যর্থতা ঢাকতে ও ভাড়াটিয়াদের আসন্ন বিক্ষোভ থেকে বাঁচতে ঘোষণা দেয়, নয়নতারা ও মুকুর সংসারে ধরে রাখা পানিতে সবার অধিকার আছে।

বস্তিবাসিকে সাথে নিয়ে নয়নতারার ঘরের দরজা ভেঙ্গে যে যার মতো পানি নিতে থাকে। নয়নতারা ও মুকু প্রথমে বাঁধা দিলেও আস্তে আস্তে তারা বিষয়টি উপভোগ করতে থাকে। পাঠক একবার চিন্তা করুন, এক ফোঁটা পানির জন্য নয়নতারা রক্তাক্ত হয়ে রাস্তায় পড়েছিলো, কেউ তাকে একগ্লাস পানি দেয়নি, দিন শেষে সে অনেক পানি অনেক পরিশ্রমে জমা করলো আর তখন মানুষ লুট করে নিয়ে যেতে লাগলো। বিষয়টি ভয়ংকর কিন্তু মানবিক চোখে যখন নয়নতারা ও মুকু তাকালো তখন সুন্দর হয়ে উঠলো এ ভয়ংকর দৃশ্যও।

এ জাতীয় আরও খবর