,

বাড়ছে রাজনৈতিক আশ্রয় প্রার্থনার প্রবণতা : ৫ বছরে ভিন দেশে আবেদন ১ লাখ ৩৭ হাজার বাংলাদেশীর (ভিডিও)

news-image

দৃশ্যমান যুদ্ধ সংঘাত না থাকলেও প্রতিবছর ভিনদেশে বাড়ছে বাংলাদেশী রাজনৈতিক আশ্রয় প্রার্থীর সংখ্যা। বৈধ অবৈধ যেভাবেই হোক বিদেশে গিয়ে মানবিক কারণ দেখিয়ে আশ্রয় প্রার্থনা করছেন তারা। ইরাক, সোমালিয়া, সিরিয়ার মতো দেশগুলোর সাথে আশ্রয়প্রার্থী তালিকার উপরের দিকে বাংলাদেশের অবস্থান।

জাতিসংঘের হিসেব অনুযায়ী গত পাঁচ বছরে বাংলাদেশে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছেন ১ লাখ ৩৭ হাজার বাংলাদেশী। অর্থাৎ প্রতিদিন গড়ে আবেদন করছেন ৭৬ বাংলাদেশী।

ফ্রান্সে আশ্রয় নেয়া একজন বলেন, আমার উপর একাধিক মিথ্যা মামলা হয়েছে। বাড়িতে নিরাপদে থাকতে পারতাম না। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থাকতাম। তাই জীবন বাঁচানোর তাগিদে আমি আজকে এখানে আশ্রয় নিয়েছি।

আরেকজন বলেন, মিথ্যা মামলায় আমরা জর্জরিত। বাংলাদেশে আমরা ফেরারি আসামি। সেক্ষেত্রে আমরা বিভিন্নভাবে দেশ ত্যাগ করে বিদেশে আছি। নদী, সাগর, বিভিন্ন দালালের মাধ্যমে বিদেশে এসে প্রাণে বাঁচার তাগিদে আশ্রয় চাই।

দেশের বিরুদ্ধে নালিশ জানিয়ে ২০১৬ সালে আশ্রয়ের আবেদন করেছে ২৮ হাজার ৩৯৫ বাংলাদেশী নাগরিক। মানবিক বিবেচনায় রাজনৈতিক আশ্রয়ের জন্যে বাংলাদেশীদের প্রথম পছন্দ ইউরোপের দেশগুলো।

দেশের সুনাম নষ্ট করতেই কিছু মানুষ বিদেশে আশ্রয় চাচ্ছে বলে মনে করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, এভাবে আশ্রয় চাওয়া বৈধ দাবি নয়। এ কারণে তাদের সেই আবেদনগুলো বৈধ হচ্ছেনা। আমরা এটা কখনো সমর্থন করিনা। নাগরিকত্ব পরীক্ষা নীরিক্ষা করে আমরা নিশ্চিত হব তারা বাংলাদেশী কি না, এরপরে আমরা তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করবো।

সূত্র : যমুনা টিভি

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের